তাঁর ছবির সঙ্গে ‘জওয়ান’-এর মিল খুঁজে পেলেন বাংলাদেশের নায়ক

ফিল্মের রিভেটিং অ্যাকশন সিকোয়েন্স তাঁদের ভালো লেগেছে। তবে মজার বিষয় হল, 'জওয়ান'-এর কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের সঙ্গে তাঁরা তাঁদের 'নেত্রী: দ্য লিডার'-এর কিছু দৃশ্যের সঙ্গে অবিকল মিল পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একই দিনে মুক্তি পেলেও শাহরুখের ‘জওয়ান’ ঘিরে আজও বাংলাদেশ তছনছ। মুক্তির আগেই ছবি ঘিরে বিক্ষোভ চরমে উঠেছিল, তাও ৭ সেপ্টেম্বরেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’। বিশেষে করে ঢাকাই ছবির পরিচালক ঝন্টু ‘জওয়ান’-এর মুক্তিতে রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি। বাংলাদেশ সরকার ছবিকে ৭ সেপ্টেম্বর দুপুর ছাড়পত্র দিয়েছে আর সন্ধ্যে থেকে শো শুরু হয়েছিল। ভারতের মতো সে দেশে জওয়ানের তেমন খ্যাতি না হলেও ঢাকার কিছু কিছু তারকাদের মনের একেবারে মণিকোঠায় পৌঁছে গিয়েছে জওয়ান। কিন্তু তা সত্ত্বেও ছবির গল্প নিয়ে অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি দম্পতি অনন্ত জলিল এবং বর্ষার।

তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘নেত্রী: দ্য লিডার’-এর সঙ্গে জওয়ানের মিল খুঁজে বের করেছেন। তাঁদের দাবি, জওয়ানের অ্যাকশন দৃশ্যগুলির মতো একইরকম কিছু দৃশ্য তাঁদের ছবিতেও রয়েছে যদিও অনন্ত জলিল এবং বর্ষা ‘জওয়ান’ দেখে গভীরভাবে মুগ্ধ। দুই বছর আগে হয়ে গিয়েছে ছবিটির শুটিং। দম্পতি ‘জওয়ান’-এর প্রশংসা করলেও নিজেদের ছবির সঙ্গে তুলনা করতে একবারও দ্বিধা করলেন না। গোটা বিশ্বজুড়ে শাহরুখের ‘জওয়ান’ রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। তারকা জুটি উভয়ই জওয়ান দেখে মুগ্ধ। ফিল্মের রিভেটিং অ্যাকশন সিকোয়েন্স তাঁদের ভালো লেগেছে। তবে মজার বিষয় হল, ‘জওয়ান’-এর কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের সঙ্গে তাঁরা তাঁদের ‘নেত্রী: দ্য লিডার’-এর কিছু দৃশ্যের সঙ্গে অবিকল মিল পেয়েছেন। অনন্ত জলিল মিলের ব্যাখ্যা দিয়ে বলেছেন, তাঁদের ছবিটির শুটিং দুই বছর আগে হায়দ্রাবাদে হয়েছিল। হতে পারে, তাঁদের ছবি রিলিজ করলে সমালোচকরা ভুলভাবে দাবি করতে পারেন যে ‘নেত্রী: দ্য লিডার’ এর দৃশ্য ‘জওয়ান’ থেকে ধার করেছে, কিন্তু ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে আসার অনেক আগেই তাঁদের ছবির শুটিং ভালোভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা উপেন্দ্র মাধব এবং অনন্ত জলিল দ্বারা যৌথভাবে পরিচালিত, ‘নেত্রী: দ্য লিডার’ একটি বৈচিত্র্যময় ছবি হতে চলেছে।

এটিতে শুধু কবির দুহান সিং, তরুণ অরোরা, এবং প্রদীপ রাওয়াত, সঙ্গে তুরস্কের অভিনয় শিল্পীরাও রয়েছেন। অন্যদিকে বর্ষা বলেছেন, যদিও ‘জওয়ান’-এর মতো একটি চলচ্চিত্রের মহিমাকে প্রতিলিপি করা অনৈতিক, তবুও তাঁরা তাঁদের নিজস্ব সৃজনশীল প্রচেষ্টায় শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করবে। তাঁদের ছবিটি মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত