প্রায় এক দশক পর বলিউডে ফিরছেন ‘আশিক বানায়া আপনে’ ছবির নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ‘আশিক বানায়া আপনে’ ছবির নায়িকার কথা মনে আছে আপনাদের, যার সঙ্গে ইমরানের ঘনিষ্ঠ দৃশ্য বোল্ড-আউট করে দিয়েছিল গোটা যুব সমাজকে সেই সময়ে। এমনকী যার রূপের জাদুতে, একটা সময়ে গোটা পুরুষ জাতির আশিক হয়ে গিয়েছিলেন তিনি, হ্যাঁ, বঙ্গ ললনা তনুশ্রী দত্ত। যিনি বেশ কয়েকটা ছবি করেই আচমকা উধাও হয়ে গিয়েছিলেন বলিউড মহল থেকে, এমনকী কেরিয়ারের মধ্যগগণেই তিনি অলবিদা জানান বলিউডকে।

তবে খুব শীঘ্রই বলিউডে ফিরছেন তনুশ্রী, তেমনটাই ইঙ্গিত দিলেন নায়িকা নিজেই। বলিউড থেকে বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর ওজন বেড়ে যায়, শরীরে মেদ জমে। কিন্তু সদ্যি ৩৮ বছর বয়সী এই নায়িকা নিজের ১৮ কেজি ওজন ঝরিয়েছেন। তাঁর ট্রান্সফর্মেশন দেখেই অবাক হয়ে গিয়েছেন সবাই। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, ২০১০ সালে ‘Apartment’ ছবিতে।এরপরই অভিনয় জগত থেকে বিরতি নেন।

বর্তমানে তাঁর ইনস্টাগ্রামে পোস্টগুলি দেখেই থমকে যাওয়ার জোগাড় হয়েছে। বয়স যেন এক ধাক্কায় ২০ তে পৌঁছেছে নায়িকার। তাঁর এই ওজন ঝরানোর রহস্য কি, তবে কি ফের বলিউডে পাড়ি দিচ্ছেন নায়িকা। এক দশকের বেশি সময় ধরে নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে রেখেছিলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা। এছাড়া তিনি তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করছিলেন বিদেশে, আর পড়া শেষে মার্কিন মুলুকেই চাকরি করছিলেন তিনি। ২০১৮ সালেই ইউএসের গ্রিন কার্ড নিয়ে সেখানে পাড়ি দেন তিনি সেখানেই চাকরি করছিলেন এ যাবত কাল। কিন্তু মন টিকল নায়িকার। ফিরে এসেছেন মুম্বইতেই।

সম্প্রতি তনুশ্রী নিজেই জানিয়েছিলেন, ‘আমি বরাবরই নিয়মানুবর্তী মেনে একটা মানুষ। লস অ্যাঞ্জেলেসে মার্কিন সরকারের অধীনে একটি আইটি ফার্মে চাকরি করছি। নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নিয়েছি। তবে আমি শিল্পীসত্ত্বার তাগিদে আবারও ফিরতে চাই অভিনয়ে। ১৫ কেজি ওজন কমিয়েছি। ফিরছি…বলিউডে।’ এও জানিয়েছেন, তাঁর হাতে এখন বেশ কিছু কাজের অফার রয়েছে, সেগুলো নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে অভিনেতা নানা পটেকর,গণেশ আচার্যদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী, তখন সংবাদে ফের শিরোনাম হয়েছিলেন তিনি। আপাততঃ, কবে ফিরছেন তনুশ্রী, সেই প্রতীক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের