ডোমজুড়ে ‘সাথী’ ধারাবাহিকের নায়িকা ও তাঁর মাকে ব্যপক মারধর, ঘটনা কী?

ঘটনার দিন তিনি হাওড়ার ডোমজুড়ে মাকে গাড়ি করে নিয়ে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। এরপরই ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে তাঁর সঙ্গে দোকানদারের তীব্র বচসা শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে সেরা স্থান দখল করতে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা ধারাবাহিক লঞ্চ হচ্ছে, এবং তাতে ফুটে উঠছে সব নতুন নতুন মুখ। আর এই সিরিয়ালের হাত ধরেই নতুন প্রজন্ম কেরিয়ার গড়ে নিচ্ছেন। সহজেই পরিচিতি লাভ করছেন। যাই হোক, বর্তমানে সিরিয়ালের নায়িকারাও সমান চর্চিত দর্শকমনে। তাই তাঁদের কোনও বিপদ কোনভাবেই আড়ালে থাকেনা। সম্প্রতি চরম বিপদে পড়েছিলেন অনুমিতা দত্ত। যিনি বর্তমানে সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে অভিনয় করছেন মধুমিতার চরিত্রে। অভিনয়েও বেশ সাবলীল তিনি।

সম্প্রতি গাড়ি পার্ক করতে গিয়ে হেনস্তার সম্মুখীন হলেন ‘সাথী’ অভিনেত্রী অনুমিতা দত্ত। অভিনেত্রীর কথায়, তাঁর বাড়ির স্থানীয় কয়েকজন তাঁকে এবং তাঁর পরিবারের উপর চড়াও হন। অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে মারধরও করে। আর মাকে বাঁচাতে গিয়ে চরম আহত হয়েছেন অভিনেত্রী ও তাঁর মা।পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি অভিনেত্রীর। অবশেষে আদালতে দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ঘটনাটি আদেউ কী ঘটেছিল? একটি সংবাদমাধ্যমকে ঘটনার বর্ণনা দিয়ে নায়ক জানান, ঘটনার দিন তিনি হাওড়ার ডোমজুড়ে মাকে গাড়ি করে নিয়ে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। এরপরই ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে তাঁর সঙ্গে দোকানদারের তীব্র বচসা শুরু হয়।

দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে না করেছিলেন। তাতে আপত্তি জানান অনুমিতা। কারণ সেখানে কোনও নো পার্কিং জোন লেখা ছিল না। দোকানে ভিড়ও ছিল না। তাহলে তিনি কেন গাড়ি সরাবেন! এরপরেই চরম বাকবিতণ্ডা চলে। কিন্তু সেই সময় কয়েকজন লোক এসে হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যায় হামলাকারীরা। অভিনেত্রীকেও চরম মারধর করা হয়। এরপর মারাত্মক জখম হয়ে থানায় অভিযোগ জানাতে যান অনুমিতা, কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন তাঁরা এবং থানায় এফআইআর দায়ের করার কোনও কপি না দেওয়ায় তাঁরা আদালতে দ্বারস্থ হন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের