বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য কেরালা স্টোরি’, মুক্তির মাত্র ৩ দিনেই বিস্ময়কর আয়

রবিবার গার্হস্থ্য বক্সঅফিসে ছবিটি আয় করেছে ১৬.৫০ কোটি যা প্রথম দিনের সংখ্যার তুলনায় দ্বিগুণ। দ্য কেরালা স্টোরির মোট সংগ্রহ এখন ভারতে ৩৫.৭৫ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: এত বিতর্কের বেড়াজাল টপকে অবশেষে ৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। শুরুতেই ধামেকাদার এন্ট্রি আদা শর্মার। অনেক আগে বলিউডে কেরিয়ার শুরু করলেও ‘দ্য কেরালা স্টোরি’-র সুবাদে এখন সাফল্যর শিরোনামে অভিনেত্রী আদা শর্মা। মুক্তির আগেই ছবির কাহিনী ঘিরে উঠেছিল একাধিক বিতর্ক। ৩২,০০০ হিন্দু নারীকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তর, তাঁদের পাচার করা, উগ্রপন্থীতে নিয়োগ, সবটাই গল্পের মূল উপজীব্য। এতেই আপত্তি, বাম আমলে কেরালার পরিস্থিতি মোটেও এমন ছিল না বলে দাবি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের।

ভুল চিত্রায়ণ করে দেশে ধর্মের বিদ্বেষের সৃষ্টি করছে বলে একাধিক অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল একাধিক অভিযোগকারিরা। তবে সে গুঁড়ে বালি, কেরালা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে সব অভিযোগ বাতিল করে দেওয়া হয়। শেষমেশ সব বাধা-বিপত্তি পেরিয়ে বক্স অফিসে ধামাকা সৃষ্টি করেছে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির দিনেই দারুণ আয় করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে আসার পর থেকে সংগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রবিবার, ৭ মে, ছবিটি ১ দিনের সংগ্রহের চেয়ে দ্বিগুণ আয় করেছে। যদিও তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শন বাতিল করা হয়েছে।

মধ্যপ্রদেশে বিজেপি সরকার কেরালা স্টোরিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ছবিটি সমালোচক এবং দর্শকদের দ্বারা একইভাবে মিশ্র পর্যালোচনা পেয়েছে৷ প্রথম দিনে, ছবিটি ভারতে ৮.০৩ কোটি আয় করেছে। রবিবার গার্হস্থ্য বক্সঅফিসে ছবিটি আয় করেছে ১৬.৫০ কোটি যা প্রথম দিনের সংখ্যার তুলনায় দ্বিগুণ। দ্য কেরালা স্টোরির মোট সংগ্রহ এখন ভারতে ৩৫.৭৫ কোটি টাকা। ৭ মে কেরালা স্টোরি ৫২.৯২ শতাংশ প্রেক্ষাগৃহে দখল নিবন্ধন করেছে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে