বিতর্ক টপকেও রেহাই নেই, মুক্তির আগেই পাইরেসিতে ফাঁস ‘দ্য কেরালা স্টোরি’

রাতারাতি এই ছবি সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার দুটি হল থেকে। এই ছবিটি ঘিরে একাধিক অভিযোগ রয়েছে কংগ্রেস, বাম-সহ একাধিক রাজনৈতিক দলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত বিতর্কের বেড়াজাল টপকে অবশেষে সফলভাবে মুক্তি পেল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। ছবির কাহিনী ঘিরে উত্তপ্ত ছিল গোটা দেশ। অবশেষে হাইকোর্টের অনুমোদনে মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’। এমনকী মুক্তির পরেও ছবি ঘিরে বিক্ষোভ থামার নাম নেই একাধিক রাজ্যে। এদিকে বাম শাসিত কেরলের পরিস্থিতিও বেশ উত্তপ্ত। রাতারাতি এই ছবি সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার দুটি হল থেকে। এই ছবিটি ঘিরে একাধিক অভিযোগ রয়েছে কংগ্রেস, বাম-সহ একাধিক রাজনৈতিক দলের। কারুর কারুর দাবি, দেশে লাভ জিহাদের মাধ্যমে ‘ইসলামোফোবিয়া’ ছড়িয়ে দেওয়া হচ্ছে। যার ফলে গোটা জাতির ভাবাবেগে আঁচ পড়তে পারে।

তবে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাই কোর্টের পর কেরল হাই কোর্টও। ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের প্রশ্নই নেই বলে জানিয়েছে আদালত। বিশেষত ছবির মুক্তি আটকাতে কেরল হাই কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য অবমানাকর কিছুই ছবির ট্রেলারে উঠে আসেনি। বিচারপতি নাগারেশ জানিয়েছেন, ‘দেশে বাক স্বাধীনতা বলে একটা বস্তু রয়েছে। শিল্পীর বাক স্বাধীনতা রয়েছে, আমাদের সেটা মাথায় রাখতে হবে’। কেরালা স্টোরির গল্প বলছে, দক্ষিণ ভারতের রাজ্য (কেরল) থেকে ৩২,০০০ মহিলাদের আচমকাই গায়েব করে ইসলামী দেশে পাচার করে দেওয়া এবং জোর করে উগ্রপন্থিতে নিয়োগ করা। পুল শাহ প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি আদানি।

এদিকে মুক্তি পেতে না পেতেই একাধিক পাইরেসি প্লাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। ছবির গল্প আবর্তিত হয়েছে কেরালার তিনজন মহিলাকে ঘিরে, যাদের ধর্ম পরিবর্তন করতে এমনকি আইএসআইএস-এ যোগ দেওয়ার জন্য ব্রেনওয়াশ করা হয়েছিল। এই নিয়ে দেশ জুড়ে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ছবিটি মুক্তি বন্ধের দাবি করা হয়। আদা শর্মার দ্য কেরালা স্টোরি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন, তামিলরকার্স এবং মুভিরুলজের মতো কুখ্যাত সাইটগুলিতে। টেলিগ্রামেও ছবিটি পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। পাইরেসি এমন একটি সমস্যা যা বলিউড বছরের পর বছর ধরে মুখোমুখি হয়েছে। প্রেক্ষাগৃহে প্রবেশ করা মাত্র প্রায় প্রতিটি চলচ্চিত্রই কয়েক ঘণ্টার মধ্যে অনলাইনে ফাঁস হয়ে যায়।  

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে