প্রয়াত বলিউডের স্বনামধন্য অভিনেত্রী সীমা দিও

রাজেশ খান্নার আনন্দ (১৯৭১), সঞ্জীব কুমারের সঙ্গে একাধিক চলচ্চিত্রে জুটি বেঁধেছিলেন সীমা দেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল সকাল দুঃসংবাদ। চলতি বছরের শুরু থেকেই বলিউড জুড়ে শোকের ছায়া। মারা গিয়েছেন বলিউডের একাধিক সিনিয়র তারকারা। যে তালিকায় রয়েছেন, সতীশ শাহ, নীতিন চন্দ্রকান্ত দেশাই-সহ একাধিক তারকারা। এছাড়াও অনেক তরুণ অভিনেতা-অভিনেত্রীরাও আকস্মিক ভাবে মারা গিয়েছেন। এই নিয়ে কম তদন্তও হয়নি। যাই হোক, বৃহস্পতিবার সকাল সকাল দুঃখের খবর। ২৪ অগস্ট নিজের বাড়িতেই পরলোক গমন করলেন স্বনামধন্য মারাঠা এবং বলিউড অভিনেত্রী সীমা দেও। মারাঠা ও হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তাঁর অবদান অনস্বীকার্য। মৃত্যুকালে প্রবীণ অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ৭০-৮০ দশকের একজন দাপুটে অভিনেত্রী ছিলেন সীমা দেও। রাজেশ খান্নার আনন্দ (১৯৭১), সঞ্জীব কুমারের সঙ্গে একাধিক চলচ্চিত্রে জুটি বেঁধেছিলেন সীমা দিও (Sima Deo)। অভিনয় দিয়ে ভক্তদের বেশ মন জয় করেছিলেন তিনি। এছাড়াও জয়া ভাদুড়ীর কোশিশ (১৯৭২), এবং অনুপম খের-রেখার সংসার (১৯৮৭) ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী।

তাঁর মৃত্যুর খবরটি অভিনেত্রীর ছেলে নিশ্চিত করেছেন। তাঁর কথায়, অভিনেত্রী আলঝেইমার রোগের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে কঠিন রোগের সঙ্গে লড়াই করে হার মানলেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি বিবৃতিতে, সীমা দেবের ছেলে অভিনয় দেও, যিনি দিল্লি বেলি এবং ব্ল্যাকমেলের মতো চলচ্চিত্রে কাজ করেছেন, তিনি জানিয়েছিলেন, “তাঁর মা মারা গিয়েছেন। আলঝেইমার রোগে ভুগছিলেন।”

২০২০ সালে, অভিনেত্রীর ছোট ছেলে অজিঙ্কা দেও, যিনি একজন প্রখ্যাত অভিনেতা, তানহাজির মতো ছবিতে অজয় ​​দেবগনের সঙ্গে কাজ করেছেন, তিনি তাঁর মায়ের স্বাস্থ্যের অবস্থার কথা প্রকাশ করে বলেছিলেন, “আমার মা শ্রীমতি সীমা দেও, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ, আলঝেইমারে ভুগছেন। আমরা, পুরো দেও পরিবার, তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা বর্ষীয়ান অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে