Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৃষ্টিতে ভিজে রাস্তায় গোলাপ বেচছে ছোট্ট দুঃখী মেয়ে, দেখা মাত্রই কী করলেন অমিতাভ?

মেয়েটিকে সেদিন উপেক্ষা করতে পারেননি বিগবি, নগদ কিছু টাকা তুলে দিলেন তাঁর হাতে। কিন্তু কোনও জিনিস কিনলেন না তাঁর থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব সময়েই খবরের শিরোনামে থাকতে ভালবাসেন মেগাস্টার অমিতাভ বচ্চন। নিয়মিত টুইটারে ব্লগ শেয়ার করেন তিনি। যার মধ্যে থাকে উপাখ্যান এবং অনুপ্রেরণামূলক গল্প। অর্থাৎ ভক্তদের সঠিক পথে প্রভাবিত করতে কোনরকম কসরত ছাড়েন না অমিতাভ বচ্চন। নিজের জীবনের নানারকম অভিজ্ঞতার কথা নিয়মিত ব্লগে তুলে ধরেন অভিনেতা। সম্প্রতি আবারও একটি হৃদয়গ্রাহী গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা। যা আপনার হৃদয়কে কাঁদিয়ে দিতে পারে। এবং বিগ বি আপনার হৃদয়ে আরও জায়গা নিয়ে নেবে।

সম্প্রতি একটি ঘটনার কথা শেয়ার করলেন তিনি, জানালেন এক বৃষ্টির দিনে যখন তিনি মুম্বই ট্র্যাফিক সিগন্যালে আটকে পড়েছিলেন, তখন একটি ছোট্ট মেয়েকে ফুল বিক্রি করতে দেখেন তিনি। যে বিগ বি-কে দেখা মাত্রই তাঁর কাছে গোলাপ ফুল বিক্রি করতে আসে। বাচ্চা মেয়েটি এটুকু বয়স থেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। এই বয়স থেকেই পরিবারের জন্য জীবিকা নির্বাহ করছে সে। তাই বৃষ্টি হওয়া সত্ত্বেও আশা ছাড়েনি। রাস্তায় নেমে পড়ে ফুল বিক্রি করছে। সারা দিনের উপার্জিত অর্থ বাবা-মায়ের কাছে তুলে দেবে বলে।

মেগাস্টার তাঁর ব্লগে মেয়েটির সঙ্গে দেখা করার সমস্ত ঘটনা তুলে ধরলেন। মেয়েটিকে সেদিন উপেক্ষা করতে পারেননি বিগবি, নগদ কিছু টাকা তুলে দিলেন তাঁর হাতে। কিন্তু কোনও জিনিস কিনলেন না তাঁর থেকে। প্রবল বর্ষণে অর্ধেক ভিজে গিয়েছিল তখন মেয়েটি। রুক্ষ কাগজের প্লাস্টিকে মোড়ানো লাল গোলাপের গুচ্ছ বিক্রি করছিল ঘুরে ঘুরে। মেয়েটির জরাজীর্ণ মুখ দেখে আর চোখ ফিরিয়ে নিতে পারেনি খোদ বিগবি। অমিতাভ বচ্চন তাঁর কাছ থেকে গোলাপের দাম জিজ্ঞেস করেননি। কিন্তু ছোট্ট মেয়েটির এতটাই বিবেক যে, সে ইতস্তত হয়ে টাকাটা নিয়ে বিগ বি-র হাতে ফুলের তোড়া তুলে দিল।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর