মা হলেন মাহিয়া মাহি, কোলে এল ফুটফুটে পুত্রসন্তান

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ ঢাকার ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অনেক ঝড় ঝঞ্জাটের পর অবশেষে এলো খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনন্দন জানালেন ঢালিউডের আরও এক অভিনেত্রী পরীমণি। গতবছরে তিনিও একটি পুত্রসন্তানের না হয়েছেন। তাঁর কোল জুড়ে এখন রাজ্যের রাজত্ব। ইতিমধ্যেই ৭ মাসে পা দিয়েছে সে। রাজ্য-রাজকে ঘিরে সুখের সংসার তাঁর। কয়েকদিন আগেই হেলিকপ্টারে করে ছেলেকে নিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে এলেন পরী। এদিকে দিন কয়েক আগেই ৯ মাসের গর্ভবতী মাহিয়া মাহিকে অযৌক্তিক কারণে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালা একজন তোলাবাজ পুলিশ কমিশনারের বিরুদ্ধে কথা বলার জন্যই মিথ্যে অভিযোগ খাড়া করে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়।

৯ মাসের গর্ভবতীকে এমন সাজা, সেই সময়ে চারিদিক রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল। অবশেষে সেদিনই জামিন পান তিনি। এদিকে গতবছর মাঝামাঝি সময়েই গর্ভবস্থার সুখবর দেন অভিনেত্রী। অবশেষে দ্বিতীয় স্বামীর ঘরে মা হলেন মাহি। ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির নায়িকারা একে একে মা হওয়ার দলে যোগ দিচ্ছেন। এদিকে গত বছরই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলী। এবার মা হলেন অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ ঢাকার ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা।

মাহিয়া মাহির স্বামী রকিব সরকার এখবর নিশ্চিত করে জানিয়েছেন, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়ে মাহি লিখেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে