এই মুহূর্তে

সুশান্তের ভাড়া করা ফ্ল্যাট নিয়ে সমস্যায় মালিক, আড়াই বছরেও মিলল না ভাড়াটে

নিজস্ব প্রতিনিধি: ১৪ জুন, ২০২০ সালে ঘোর করোনা মরসুমে রহস্যজনক মৃত্যু হয়, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত মরদেহ। আদেউ তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে খুন করা হয়েছিল তা আজও অধরা। পুলিশ এখনও তদন্ত জারি রেখেছে। অভিনেতার মৃত্যুতে সন্দেহের আঙুল যার দিকে প্রথম উঠেছিল তিনি হলেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী। তিনি মাদক পাচারের অভিযোগে এক মাস হাজতবাসও করে এসেছেন। যাই হোক, অভিনেতার মৃত্যু হয়েছে দেখতে দেখতে আড়াই বছর হতে চলল।

কিন্তু অভিনেতার মুম্বইয়ের ভাড়া করা ফ্ল্যাট এখনও একই অবস্থায় পড়ে রয়েছে। সেই ফ্ল্যাট থেকেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত আড়াই বছর ধরে এই ফ্ল্যাট বিক্রির চেষ্টা করা হলেও কেউ কিনতে চায়নি। এমনকী ভাড়ার জন্যেও কেউ এগিয়ে আসেনি। এবার অভিনেতার ফ্ল্যাটের কিছু একটা গতি ফেরাতে এগিয়ে এলেন রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট। তিনি সম্প্রতি অভিনেতার ফ্ল্যাট ভাড়ার জন্যে সেই ফ্ল্যাটের ভেতরের ছবি এবং ভিডিও বিজ্ঞাপনের জন্যে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করলেন। জানালেন প্রতি মাসে এই ফ্ল্যাটের ভাড়া ৫ লক্ষ টাকা। তিনি আরও প্রকাশ করেন যে, এই ফ্ল্যাটের মালিক একজন প্রবাসী ভারতীয়। তিনিই অভিনেতার ফ্ল্যাট কোনও সেলিব্রিটিদের দিতে রাজি নন, কর্পোরেট সংস্থায় কাজ করেন এমন ভাড়াটে খুঁজছেন তিনি।

রফিক মার্চেন্ট সম্প্রতি বলিউড হাঙ্গামার একটি সাক্ষাৎকারে রফিক জানিয়েছেন, “সুশান্ত মৃত্যুর পর মানুষ এই ফ্ল্যাটে যেতে ভয় পাচ্ছেন। সম্ভাব্য ভাড়াটেরা যখন শুনবে যে, এটি সেই একই অ্যাপার্টমেন্ট যেখানে অভিনেতা মারা গিয়েছেন, তাঁরা ফ্ল্যাটটি আর দেখতেও আসবেন না। যদিও আজকাল অভিনেতার মৃত্যুর খবর পুরনো হয়ে যাওয়ায় মানুষ অন্তত ফ্ল্যাটে বেড়াতে আসছে। তারপরও চুক্তি চূড়ান্ত হচ্ছে না। মালিকও ভাড়া কমাতে চান না। যদি দাম কমান, তাহলে এটি দ্রুত বিক্রি হবে। ভাড়াটেরা একই এলাকায় একই আকারের অন্য ফ্ল্যাট কিনতে চাইলেও এই ফ্ল্যাট কিনতে চাইছেন না। কারণ এর সঙ্গে জড়িত রয়েছে একাধিক বিতর্ক। কিছু লোক এটি কিনতে বা ভাড়া নিতে এগিয়ে এলেও তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা চুক্তিতে এগিয়ে যেতে নিরুৎসাহিত করছে।”  

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ