মাত্র ২৫ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের বাসিন্দা হওয়া সত্ত্বেও পবন কাজের জন্য তার পরিবারের সঙ্গে মুম্বাইতে থাকতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে একের পর এক শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৫ বছরেই প্রয়াত হিন্দি এবং তামিল টেলিভিশন অভিনেতা পবন। সম্প্রতি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনেক অভিনেতা। এবার সেই তালিকায় নাম লেখালেন পবন। সূত্রের খবর, অভিনেতা শুক্রবার (১৮ আগস্ট) মুম্বাইতে নিজের বাসভবনেই ভোর ৫ টা নাগাদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

জানা গিয়েছে, অভিনেতার দেহ মুম্বাই থেকে তাঁর জন্মস্থান মান্ডায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা মুলত কর্ণাটকের মান্ডা জেলার বাসিন্দা। তাঁর গ্রামের নাম হরিহরপুরা। রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের বাসিন্দা হওয়া সত্ত্বেও পবন কাজের জন্য তার পরিবারের সঙ্গে মুম্বাইতে থাকতেন। স্বাভাবিক মাত্র ২৫ বছরেই তাঁর আকস্মিক মৃত্যু অভিনেতার পরিবারের জন্য বিশাল ধাক্কা।

অভিনেতা বেশ কয়েকটি হিন্দি এবং তামিল টেলিভিশন সিরিজে কাজ করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, মান্ডিয়ার বিধায়ক এইচটি মঞ্জু, প্রাক্তন বিধায়ক কেবি চন্দ্রশেখরা, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া, প্রাক্তন বিধায়ক বি প্রকাশ, টিএপিসিএমএস চেয়ারম্যান বিএল দেবরাজু এবং কংগ্রেস নেতা বুকানকের বিজয়া রামেগৌড়া সহ অনেক রাজনীতিবিদ। সম্প্রতি প্রয়াত কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমারের কাজিন, অভিনেতা বিজয় রাঘবেন্দ্রের স্ত্রী স্পন্দনা ব্যাংকও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, যিনি সুশোভিত পুলিশ অফিসার, সহকারী পুলিশ কমিশনার বি কে শিবরামের কন্যা ছিলেন। এছাড়াও এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউডের একাধিক তরুণ অভিনেতা, যার মধ্যে একজন সিদ্ধার্থ শুক্লা, জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। তাঁদের মৃত্যুর ক্ষত কোনদিনও পূরণ হওয়ার নয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে