ঢাকায় গিয়ে শিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে ঢুঁ মারবেন ম্যাক্রোঁ

রবিবার সন্ধ্যায় ঢাকায় ইন্টারকনটিনেন্টালে হোটেলে মাখোঁর জন্যে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশনার জন্য বিশেষ আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে ভারতের G20 সন্মেলনে ব্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাড়ি দিয়েছেন ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। ভারতের এত উন্মাদনার মধ্যেই এবার বাংলাদেশ যাত্রা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমান্যুয়েল ম্যাক্রো। খবর অনুযায়ী, আগামীকাল ঢাকা যাচ্ছেন ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আর সেখানে গিয়ে কার কাছে উঠবেন জানেন? বাংলাদেশের বিখ্যাত গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের নিজস্ব স্টুডিওতে উঠবেন। এই সফরে তিনি শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করবেন।

আসলে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এবং দেশের সংস্কৃতি সম্বন্ধে জানতে বাংলা দেশে পাড়ি দিতে চলেছেন ম্যাক্রো। প্রসঙ্গত, প্রায়শই ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বের নানা দেশের সংস্কৃতি জানতে সেখানকার শিল্পীদের স্টুডিওতে ঢুঁ দিয়ে থাকেন। জানা গিয়েছে, তিনি আগামিকাল সন্ধ্যায় রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপচারিতা করবেন। যার জন্যে তিনি সময় ধার্য করেছেন প্রায় ৩০ মিনিট। তবে  ম্যাক্রো শিল্পীদের কাছ থেকে কোনও গান শুনবেন কি না, তা নিশ্চিত নয়।

শনিবার বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে রাহুল আনন্দ জানালেন, ‘মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাঁকে স্বাগত জানানোর জন্য যতটা প্রস্তুতি দরকার, আমি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’ রবিবার সন্ধ্যায় ঢাকায় ইন্টারকনটিনেন্টালে হোটেলে ইমান্যুয়েল ম্যাক্রোঁর জন্যে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশনার জন্য বিশেষ আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা আকাডেমি। এরপর সোমবার শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তিনি ঢাকা থেকে বিদায় নেবেন। 

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ