এবার ডকু-সিরিজে রোশন পরিবারের ৩ প্রজন্ম, নেটফ্লিক্সে আসছে ‘দ্য রোশনস’

রোশন পরিবারের রোশন লাল, রাজেশ রোশন, রাকেশ রোশন এবং হৃতিক রোশনের যাত্রা এবং উত্তরাধিকারকে ঘিরে আবর্তিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ওয়েবসিরিজগুলিই মার্কেট কাঁপাচ্ছে রীতিমতো। আর সেই ওয়েবসিরিজের হাত ধরেই ডকু সিরিজগুলিও দর্শকদের নতুন আগ্রহের বিষয় হয়ে উঠছে। মুলত এই তারকাদের জীবনী নিয়ে ডকুমেন্ট্রি সিরিজগুলি সেজে ওঠে। এমনকী, বিপুল পরিমাণ টাকা দিয়ে এই সিরিজগুলির স্বত্ত্বও কিনছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। বলা চলে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নয়া সংযোজন ডকু সিরিজ। শুধু নিজের জীবনী নয়, তারকাদের বিয়ের সিরিজও ডকু সিরিজের আকারে স্ট্রিমিং হয় ওয়েব প্লাটফর্মে। দিনে দিনে এই ডকু সিরিজগুলির জনপ্রিয়তা বাড়ছে। বুধবার, Netflix তার আসন্ন ডকুমেন্ট্রি সিরিজ, “দ্য রোশানস” প্রকাশ করেছে। যেখানে সুপারস্টার হৃতিক রোশনের বংশ পরম্পরা তুলে ধরা হবে। যা বলিউডের বিখ্যাত রোশন পরিবারের উত্তরাধিকার জীবনধারা বর্ণনা করবে। রোশন পরিবারের রোশন লাল, রাজেশ রোশন, রাকেশ রোশন, হৃতিক রোশনের যাত্রা ঘিরে আবর্তিত হবে। এবার রোশন পরিবারের অন্দরমহলের গল্প ফুটে উঠবে।

বুধবার ইনস্টাগ্রামে ডকুমেন্ট্রি সিরিজের পোস্টার শেয়ার করে নেটফ্লিক্স লিখেছে, “রোশন পরিবারের সঙ্গে একটি গভীর যাত্রা। হিন্দি সিনেমায় অবিস্মরণীয় অবদান রয়েছে। দ্য রোশনস দেখুন, শীঘ্রই আসছে, শুধুমাত্র নেটফ্লিক্সে।” এটি প্রকাশ্যে আসার পর রোশন পরিবার তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আমরা নেটফ্লিক্সের অংশ হতে পেরে আনন্দিত। প্ল্যাটফর্মটি আমাদের বংশের উজ্জ্বলতম যাত্রাপথ সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিতে চলেছে।” ডকু-সিরিজ দ্য রোশানস পরিচালনা করছেন শশী রঞ্জন। প্রযোজক রাকেশ রোশন। এই বিষয়ে শশী রঞ্জন বলেছেন, “এই ডকু-সিরিজটি পরিচালনা করা একটি অবিশ্বাস্য ব্যাপার। রোশন পরিবারের জগতে আমন্ত্রিত হওয়া এবং তাদের ডকু সিরিজের দায়িতব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তাদের গল্প নিয়ে আসা একটি সম্মানের বিষয়।”

ডকুমেন্ট্রিতে উস্তাদ এবং সঙ্গীতের অসাধারণের জীবন সংগ্রাম দেখানো হবে। প্রয়াত রোশন লাল নাগরাথ ওরফে রোশন, যিনি এই শৈল্পিক রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন। রাকেশ রোশন, রাজেশ রোশন পরিচালক হিসাবে ভারতীয় বিনোদনে জগতকে অনেক কিছু দিয়েছে। বলিউডে হৃতিক রোশনের অসামান্য অবদান সত্যিই অবিশ্বাস্য। নির্মাতা, সঙ্গীতজ্ঞ এবং অভিনেতা সবাই একই পরিবারের। প্রতিবেদন অনুসারে, ডকুমেন্ট্রিটিতে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং শাম কৌশলও রোশন পরিবারের যাত্রা সম্পর্কে তাদের অন্তর্দৃষ্টি শেয়ার করবেন। তবে ডকু-সিরিজের মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। মজার বিষয় হল, প্রাইম ভিডিও সম্প্রতি ডকুমেন্টারি সিরিজ “অ্যাংরি ইয়াং মেন” লঞ্চ করেছে, যা বলিউড চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং সেলিম খানের জীবনে আবর্তিত।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা