আঢ্য পরিবারে শোকের ছায়া, মাতৃহারা হলেন অপরাজিতা

মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে আবারও শোকের ছায়া। মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর মা তৃপ্তি কন্যা আঢ্য। টলিউডের মিষ্টি অভিনেত্রীর তালিকায় প্রথমেই নাম যায়, অপরাজিতার। সেই সুবাদে নেটমাধ্যমেও তিনি বেশ পরিচিত।সোমবার সকালে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী আবেগের সুরে লিখলেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার…. মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’ (অসংশোধিত) মায়ের সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন মুহূর্ত শেয়ার করতেন অভিনেত্রী। গতবছরই তিনি জানিয়ে ছিলেন তাঁর মায়ের শারীরিক অবস্থা ভাল নয়, দিনরাতের একজন মায়ের সেবা করেন।

মাঝে মধ্যে তিনি মায়ের সঙ্গে সময় কাটিয়ে যান। তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। বার্ধক্যজনিত নানা সমস্যা তারা শরীরে বাসা বেঁধেছিল। কিছুদিন আগেই গিয়েছে অভিনেত্রীর জন্মদিন, মায়ের শারীরিক অবস্থা ভাল নয় হওয়ার কারণে চলতি বছরে ধুমধাম করে পালনও করেননি তিনি জন্মদিন। নয়তো প্রতি বছরই ২২ ফেব্রুয়ারি দিনটা বন্ধুদের সঙ্গে কাটান অভিনেত্রী। তবে এবারে জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটিয়েছিলেন অভিনেত্রী। কলকাতার বাড়ি থেকে পৌঁছে গিয়েছিলেন জন্মস্থান হাওড়ায়। মায়ের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেশন করেছেন। তিনিও হয়তো জানতেন মায়ের সঙ্গে একটাই হয়তো শেষ জন্মদিন পালন। সেটাই হল।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে একজন কমেন্টে লিখেছেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান তোমায় এই শোক সামলে ওঠার শক্তি দিক।’ আরেকজন লিখেছেন, ‘দিদি মনে বল রাখো। জানি এর কোনও স্বান্তনা হয় না। তোমার মায়ের আত্মার শান্তি কামনা করছি।’ অভিনেত্রীকে শেষ দেখা যায়, লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে। টিআরপি তালিকায় ভালো ফল না করার জন্যে মাত্র ৪ মাসেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। বর্তমানে অপরাজিতা রয়েছেন ঘরে ঘরে জি বাংলা-র সঞ্চালনার দায়িত্বে, এছাড়াও সিনেমার কাজেও মনোনিবেশ করেছেন। তবে মায়ের মৃত্যুর শোক কাটিয়ে কবে থেকে তিনি অভিনয়ে ফিরবেন তা নিশ্চিত নয়।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস