পাক-মৌলবী নামে পুত্রের নাম, ১ দিনের ছেলেকে কোরআনের সঙ্গে পরিচয় করালেন মা সানা

তবে হ্যাঁ, ট্রেন্ডিং অনুযায়ী ছেলের মুখ না দেখালেও ভিডিওতে স্পষ্ট যে তিনি একরত্তিকে এখন থেকেই কুরআনের সঙ্গে পরিচয় করাতে শুরু করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগ বস ৭- দিয়েই অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সানা। অল্প কিছুদিনেই বেশ জনপ্রিয়তা অর্জনও করে নিয়েছিলেন। কিন্তু ইসলাম মৌলবী স্বামীকে বিয়ে করার পরে অভিনয় এবং ধর্ম দুটোই ছেড়ে দেন সানা খান। এই নিয়ে কম বিতর্কের মুখেও পড়তে হয় নি তাঁকে। কিন্তু নিজের সম্পর্কে বরাবরই অটল রয়েছেন তিনি। ২০২০ সালে বিয়ের পর অভিনয়ের থেকে দূরে সরে গেলেও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নিজের আপডেট দিচ্ছেন। সদ্য মা হয়েছেন সানা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গতকাল রাতে একরত্তির একটি মিষ্টি ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন প্রাক্তন অভিনেত্রী। তবে হ্যাঁ, ট্রেন্ডিং অনুযায়ী ছেলের মুখ না দেখালেও ভিডিওতে স্পষ্ট যে তিনি একরত্তিকে এখন থেকেই কুরআনের সঙ্গে পরিচয় করাতে শুরু করেছেন।

সানা এবং তাঁর স্বামী আনাস সইয়াদ খুদেকে তারিক জামিল বলে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ভিডিয়োতে দেখা গেল বেবি কটে শুয়ে আছে তারিক। উপর থেকে ঝুলছে চাঁদ আর তারা। মোবাইলে বাজছে কোরানের আয়াত। ক্যাপশনে লেখা, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরানের সঙ্গে পরিচিতি করিয়ে দিয়েছি’। সানার ছেলের পুরো নাম সইয়াদ তারিক জামিল। তবে সানার ছেলের নাম সামনে আসতেই শুরু হয় বিতর্ক। কারণ অনেকেই দাবি তোলেন, সানা ও আনাস পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জামিলের নাম অনুযায়ী ছেলের নাম রেখেছেন।

তবে প্রাক্তন অভিনেত্রীর স্পষ্ট উত্তর, জামিল মানে সৌন্দর্য আর তারিক মানে আনন্দদায়ক। সেই কারণেই এই নাম রাখা।’ বিগ বস ৭-এ থাকাকালীন আমিশা পাটেলের ভাই অস্মিত পাটেলের সঙ্গে সানার ঘনিষ্ঠতা বারবার এসেছিল চর্চায়। সলমন খানের ‘জয় হো’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে মুফতি আনাস সইদকে বিয়ে করার আগে ১৫ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ করেন। তবে ইসলাম তাঁর স্বপ্নে পাওয়া বলেই দাবি করেছিলেন সানা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে