বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’-র সাফল্য অব্যাহত! ৬ দিনে ৭০ কোটি ছুঁই ছুঁই

মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা করমুক্ত করেছে। ছবি মুক্তির আগে গল্প ঘিরে একাধিক অভিযোগ জমা পড়ে সুপ্রিমকোর্ট, কেরেলা হাইকোর্ট এবং মাত্রা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘দ্য কেরালা স্টোরি’-র কাহিনী ঘিরে জেরবার। ইতিমধ্যেই একাধিক রাজ্য করমুক্ত করেছে এই ছবিটিকে। মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা করমুক্ত করেছে। ছবি মুক্তির আগে গল্প ঘিরে একাধিক অভিযোগ জমা পড়ে সুপ্রিমকোর্ট, কেরেলা হাইকোর্ট এবং মাত্রা হাইকোর্টে। সব আদালতেই অভিযোগ খারিজ হয়ে যায়। ছবি ঘিরে তামিলনাড়ু ও কেরলে ঝামেলা চললেও সেখানে কিন্তু ব্যান করা হয়নি ছবিটিকে। অথচ গত ৮ ই বাংলায় ব্যান করা হয়েছে ছবিটিকে। এই বিষয়ে অনেকেই মুখ্যমন্ত্রীর নিন্দা করেছেন।

ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এছাড়া গতকাল ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (আজ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন) এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে।

হাইকোর্ট বলেছে, ‘এটা কোনও জরুরি বিষয় নয়। জরুরি ভিত্তিতে আবেদনের কোনও প্রয়োজন নেই। গণতান্ত্রিক কণ্ঠস্বর রোধের চেষ্টা করা হচ্ছে।’ অনিন্দ্যসুন্দর দাস এবং দেবদত্তা মাজি যে দুটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিকে ছবিটি ইসলাম বিরোধী নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছবির প্রযোজক। এদিকে বক্স অফিসে ছবির জয় অব্যাহত। সিনেমাটির গল্প তিনজন নারীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে উগ্রপন্থীতে জোরপূর্বক নিয়োজিত হন। সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প বলে দাবি করেছেন নির্মাতারা। কেরালার প্রায় ৩২০০০ মহিলা এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কেরালা স্টোরির ৬ তম দিনের আয় প্রায় সাড়ে ৪ কোটি, অর্থাৎ প্রথম সোমবার, দ্য কেরালা স্টোরি বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। দ্য কেরালা স্টোরির এখন মোট সংগ্রহ ৬৮.৮৬ কোটি রুপি। ছবিটির বক্স অফিস রানের পরিপ্রেক্ষিতে, কেরল স্টোরি আগামী কয়েক দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। আগামী ১৩ মে আরো ৩৭ টি দেশে মুক্তি পাবে দ্য কেরালা স্টোরি। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে