পরিচালক ঋভুর সঙ্গে তৃতীয় সংস্করণ, আবারও কোর্টরুম ড্রামায় অমিতাভ

আরও একবার এই সৃজনশীল মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত, এটি যে চ্যালেঞ্জকে উস্কে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরেই ৮০ পেরিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তাতে কি, এই বয়সেও পরপর ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন বিগবি। একটুও বিশ্রাম নয়, বরং কঠোর পরিশ্রমের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমার ভার। গতবছরেই ‘ব্রহ্মাস্ত্র’, ‘উঁচাই’-এর মতো একাধিক ছবিতে কঠিন চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়েছেন, ‘বুঢ্ঢা হোগা তেরা বাপ’। যাই হোক, ‘পিঙ্ক’-ছবির পর আবারও বড় পর্দার কোর্টচত্বরে ফিরছেন অমিতাভ বচ্চন। পরিচালক ঋভু দাশগুপ্তের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মেগাস্টার। এটি ঋভুর সঙ্গে তিন নম্বর ছবি বিগবি র। বুধবার অমিতাভ নিজেই তাঁর নতুন ছবির ঘোষণা করেন। কোর্টরুম ড্রামার নাম-সেকশন 84। ২০১৪ সালে ঋভুর থ্রিলার শো ‘যুদ্ধ’-এর মাধ্যমে ছোটপর্দায় ফিকশনে আত্মপ্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চন। পরে, আবারও ঋভুর সঙ্গে ‘তিন’-ছবিতে কাজ করেন। যে ছবিতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকীও।

বুধবার নতুন ফিল্ম ঘোষণা করে অভিনেতা বলেছেন, “আরও একবার এই সৃজনশীল মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত, এটি যে চ্যালেঞ্জকে উস্কে দেয়।” ফিল্মটি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ফিল্ম হ্যাঙ্গার, সরস্বতী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড দ্বারা সমর্থিত। ফিল্ম প্রসঙ্গে পরিচালক ঋভু দাশগুপ্ত একটি প্রেস বিবৃতিতে বলেছেন, “আমি আবার স্যারের (অমিতাভ) সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত, ধন্য এবং সম্মানিত বোধ করছি।।” ভিপি মার্কেটিং, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের কর্ণধার সমীর চোপড়া বলেন, “আমরা আবারও শুরু করতে পেরে আনন্দিত। সেকশন 84-এ কাজ করছি। ঋভুর আশ্চর্যজনক গল্প বলার নৈপুণ্যের সঙ্গে মিঃ বচ্চনের অতুলনীয় সুপারস্টারডম, সেকশন 84-কে সাফল্য দেবে।” তবে ফিল্মটি ভারতীয় দণ্ডবিধির ’84’ ধারা সম্পর্কে কথা বলবে কিনা তা স্পষ্ট নয়।

অমিতাভকে সম্প্রতি সূরজ বরজাত্যের উনচাই-এ দেখা গিয়েছিল। বক্সঅফিসে সফল হয়েছিল। পরবর্তীতে, তাঁকে নাগ অশ্বিনের প্রজেক্ট কে-তে দেখা যাবে। এছাড়াও তিনি দীপিকার সঙ্গে দ্য ইন্টার্ন-এর হিন্দি রিমেকে কাজ করবেন। অমিতাভ কৃতী স্যাননের সঙ্গে টাইগার শ্রফের গণপথ পার্ট 1-এও অভিনয় করবেন। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম এবং তেলেগু ভাষায় ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের