আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক ‘বুরারি হত্যাকাণ্ড’ এবার পর্দায়, আসছে তামান্নার ‘আখরি সাচ’

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি এবার পর্দায়। আসছে তামান্না ভাটিয়া অভিনীত ‘আখরি সাচ’ (Aakhri Sach)। ২০১৮ সালের এই হত্যাকাণ্ড রীতিমতো দেশকে নাড়িয়ে দিয়েছিল সে সময়। এক রাতে একই পরিবার থেকে একাধিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হরিয়ানার বুরারী (Burari deaths) থানার পুলিশ। ললিত চুন্দাওয়াত পরিবার, যারা কিনা ভাটিয়া পরিবার নামে এলাকার নামকরা বংশ ছিলেন। জানা যায়, সম্পত্তির ভাগাভাগির কারণে শ্বাসরোধ করে খুন করা হয়ে পরিবারের বয়স্কদের। এরপরই সবাই গলায় ফাঁস দেন। যার মধ্যে ছিলেন, দু’জন পুরুষ, ছ’জন নারী, এবং দুই কিশোর। আর ছিলেন পরিবারের বয়স্ক দাদা-দাদী। মুখে টেপ লাগিয়ে চোখ বেঁধে গলায় ফাঁস দেওয়া হয় তাঁদের। সবাইকেই তাঁদের বাড়ির আঙিনায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এবার এই ঘটনা ফুটে উঠবে তামান্নার পরবর্তী সিরিজ ‘আখরি সাচ’-এ।

ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলারের ট্রেলারটি আজ উন্মোচন করা হয়েছে। নির্ভিকার ফিল্মস দ্বারা প্রযোজিত, রবি গ্রেওয়াল পরিচালিত এবং সৌরভ দে রচিত, ‘আখেরি সাচ’ ২৫ আগস্ট, ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar)- থেকে স্ট্রিমিং হবে। সিরিজে তামান্নার পাশাপাশি আরও অভিনয় করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিভিন নারাং, ড্যানিশ ইকবাল, নিশু দীক্ষিত, কৃতি ভিজ এবং সঞ্জীব চোপড়া। যে ঘটনাটি কেবল দিল্লিকে নয়, সমগ্র জাতিকে নাড়া দিয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

তামান্না ভাটিয়া, ‘আখেরি সাচ’-এ প্রধান তদন্ত কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রী জানিয়েছেন, “যখন ‘আখেরি সাচ’ আমার কাছে এসেছিল, তখন আমাকে রীতিমতো নাড়া দিয়েছিল। এই চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল- এটিতে প্রথমবারের মতো আমি একটি দীর্ঘস্থায়ী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি এবং দ্বিতীয়ত, ছবিটি আমাকে আরও সাহসী করে তুলেছে!” অভিষেক আখেরি সাচ-এ ভুবনের চরিত্রে অভিনয় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ