প্রিয়াঙ্কার উপস্থিতিতেই হবে বিয়ে, অক্টোবরের শেষেই নাকি গাঁটছড়া বাঁধছেন পরিণীতি?

পরিণীতির কাজিন বোন প্রিয়াঙ্কা চোপড়া একই সময়ে জিও মাম্মি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ভারতে থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। মাস দুয়েক ধরেই অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডার বিয়ে নিয়ে সরগরম বলিপাড়া। গত মাসে একটি রেস্তোরাঁ থেকে রাঘব-পরিণীতি একসঙ্গে মিডিয়ার খপ্পরে পড়ার পর থেকেই জল্পনা শুরু। এরপর একাধিকবার তাঁদের বিয়ের প্রসঙ্গ উঠলেও বরাবরই এড়িয়ে গিয়েছেন তাঁরা। রাঘব ও পরিণীতির একটাই কথা, বিয়ের নিয়ে ভাবলে অবশ্যই প্রকাশ্যে আনবেন তাঁরা, এদিকে রাঘবের রাজনৈতিক বন্ধু-বান্ধব ইতিমধ্যেই রাঘব-পরিণীতির সম্পর্কে শিলমোহর দিয়েছেন। এছাড়াও পরিণীতির আঙুলে বাগদানের আংটি, ঘন ঘন মনিশ মালহোত্রার বাড়িতে পরিণীতির ঘন ঘন যাওয়া সবটাই তাঁদের বিয়ের জল্পনাকে সত্যি প্রমাণিত করছে। এদিকে রাঘবের সঙ্গে একবার নয়, একাধিকবার অভিনেত্রীকে দেখা গিয়েছে।

সমস্ত জল্পনা-কল্পনার মধ্যে, পরিণীতির অনামিকা আঙুলে সম্প্রতি একটি সিলভার আংটিও দেখা গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, ইতিমধ্যেই রোকা হয়ে গিয়েছে তাঁদের। এদিকে সম্প্রতি সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়ির বাইরেও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। indiatoday.in-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পরিণীতি এবং রাঘবের রোকা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের অক্টোবরের শেষের দিকে তাঁদের বিয়ে।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র IndiaToday.in-কে জানিয়েছেন যে, “পরিণীতি এবং রাঘবের রোকা সম্পন্ন হয়েছে। এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল এবং তাঁরা দুজনেই খুব খুশি। চলতি বছরের অক্টোবরের শেষের দিকে এই জুটির বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিণীতি এবং রাঘব কোন তাড়াহুড়ো না করে দুজনের কাজের প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের উৎসবে লিপ্ত হবেন।” তবে মজার বিষয় হল, পরিণীতির কাজিন বোন প্রিয়াঙ্কা চোপড়া একই সময়ে জিও মাম্মি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ভারতে থাকবেন। PeeCee এই ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন হবেন। অনুমান করা হচ্ছে যে, তিনি এই বছর এতে অংশ নিতে আবারও মুম্বই আসবেন। সুতরাং সূত্রের ইঙ্গিত যে, পরিণীতির বিয়ে ও তাঁর দিদির ভারত সফর মিলে যাবে।গত মাসে, AAP সাংসদ সঞ্জীব অরোরা পরিণীতি এবং রাঘবকে তাঁদের ইউনিয়নের তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন। কাজের ফ্রন্টে, পরিণীতিকে পরবর্তীতে দেখা যাবে চামকিলা ছবিতে। ইমতিয়াজ আলী পরিচালিত ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে তাঁকে। এর পরে, তিনি অক্ষয় কুমারের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে