আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তাঁরা বুঝুক উৎসব মানে শুধু পার্টি নয়’, বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে বাচ্চাদের পরিচয় করিয়ে দিতে চান সানি

নিজস্ব প্রতিনিধি: সানি লিওন। বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম ব্র্যান্ড নাম সানি লিওন, গোটা পুরুষ সমাজের যাচ্ছে এক লোভনীয় সানি লিওন। এক কালে পর্ণ ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী ছিলেন সানি লিওন। বছর ৫০ ছুঁই ছুঁই, কিন্তু তাঁর রূপ ও গ্ল্যামারের কাছে হার মানে হাজার হাজার তরুণী। তবে পর্ণ ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এলেও আজও তাঁর নাম থেকে পর্ণ তকমা ঘোচেনি।বলিউডেও তেমন পরিচিতি পায়নি অভিনেত্রী। তবে দীর্ঘদিন পর বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। মুক্তির আগেই অনুরাগ কাশ্যপ ও তাঁর অভিনীত ‘কেনেডি’ মুক্তি পাচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালে। বর্তমানে ৩ সন্তানের মা তিনি, স্বামী ও সন্তানদের নিয়ে গুছিয়ে সংসার করছেন। প্রথমে একটি কন্যা সন্তানকে দত্তক নিলে পরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম হয় তাঁর।

যাই হোক, সন্তানরা যাতে বড় হয়ে অভিনেত্রীর অতীত জানতে পেরে তাঁকে ভুল না বোঝে, সেই কারণে আজও আতঙ্কিত সানি লিওন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর সন্তানদের বিষয়ে জানালেন, ‘আমি চাই আমার বাচ্চারা বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য শিখুক।’ সানি লিওন বেশিরভাগ সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। তবে এখন তিনি ব্যস্ত দক্ষিণী ছবির শুটিংয়ে। তাঁর কথায়, তিনি যখন তাঁর প্রকল্পের জন্য মুম্বই এবং দক্ষিণ ভারতের মধ্যে যান, তখন তাঁর তিন সন্তান তাঁর সঙ্গেই যায়, যাতে তাঁর বাচ্চারা বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য অন্বেষণ করতে পারে। তিনি বলেন, “আমার বাচ্চারা আশা করি বিশ্বের নাগরিক। আমরা শুধু ভারতে নয়, সারা বিশ্বে যতটা পারি উৎসব উপভোগ করি। আমি মনে করি আমার কাজ হল তাঁদের প্রতিটি একক উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যেগুলিকে তাঁরা সবচেয়ে বেশি ভালোবাসে এবং সমর্থন করে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি যাতে আমরা একটি পরিবার হিসাবে শিখি, আমরা মানুষ হিসাবে শিখি… উৎসব বলতে কী বোঝায় এবং কেন নির্দিষ্ট ঐতিহ্যগুলি মানা দরকার। উৎসব শুধু পার্টি নয়, এগুলো তাঁদের ভাবা উচিত।”

সানি যিনি কাজ এবং মাতৃত্বের ভারসাম্য দুটোই বজায় রাখেন, তিনি মেয়ে নিশা এবং ছেলে আশের এবং নোয়াহের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। তাঁর কথায়, “আমি তিন সন্তানের জন্য মাতৃত্বের পরিকল্পনা করিনি। আপাতত একটা বাচ্চা, আর কয়েক বছর পরে হয়তো আরেকটা বাচ্চা। কিন্তু এটা কখনই সব তিন সন্তান একেবারে চাইনি। আমি মনে করি এটি ঈশ্বরের পরিকল্পনা।”

 

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ