‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে এবার অসম সরকারের নয়া পদক্ষেপ

অসমের সরকারি কর্মচারীরা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি দেখতে আগ্রহী হলে তাঁদের অর্দিধবস ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে ওই রাজ্যের পুলিশকর্মীরা  এই ছবি দেখতে আগ্রহী হলে তাঁদের সরকারি তরফে বিশেষ ছুটি দেওয়া হবে। এবার আরও এক পা এগোল অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকার। অসমের সরকারি কর্মচারীরা এই ছবিটি দেখতে আগ্রহী হলে তাঁদের অর্ধদিবস ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার।

৯০-র দশকে কাশ্মীরের পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার যে নৃশংসতার মাত্রা ছাড়িয়েছিল তাই এই ছবির মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এবার এই বিষয়ে নয়া পদক্ষেপ অসম সরকারের। বিজেপি শাসিত অসমে এই ছবি দেখার জন্য সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের কোনও সরকারি কর্মী ছবিটি দেখতে চাইলে তা কোনও ঊর্ধ্বতনকে জানালেই হবে। সঙ্গে দিতে হবে সিনেমার টিকিট। পরেরদিন ছুটি মঞ্জুর করে দেওয়া হবে। 

অসম সরকারের এমন সিদ্ধান্তে যারপরনাই খুশি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শুধু তাই নয় মঙ্গলবার এই ছবিটি নিজেও দেখেছেন হিমন্ত বিশ্বশর্মা। এরপর পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ তিনি। 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ