‘জলসা’য় নিজের কাজ নিয়ে এবার মুখ খুললেন বিদ্যা বালন

প্রথম অবস্থায় আমি এই কাজটি করতে একেবারেই রাজি হইনি''- জলসা নিয়ে মুখ খুললেন বিদ্যা বালন। ওটিটিতে মুক্তি পাবে ছবিটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘জলসা’য় নিজের কাজ নিয়ে এবার মুখ খুললেন বিদ্যা বালন। ছবিতে নিজের কাজ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যা বলেছেন ” প্রথম অবস্থায় আমি এই কাজটি করতে একেবারেই রাজি হইনি। সুরেশ আমাকে চিত্রনাট্য পড়ে শোনায়। আমার তা ভীষণ পছন্দ হয় বটে তবে চরিত্রটি ফুটিয়ে তোলার মত সাহস আমার তখন হয়নি। আমি পরিচালক সুরেশকে বলি যে এই চরিত্রটি আমার বড় পছন্দ হয়েছে কিন্তু এরকম একটি ধূসর চরিত্রে অভিনয় করার মত সাহস আমার হচ্ছে না। কিন্তু তারপরেই আমামদের সবার জীবনে অতিমারি পরিস্থিতির দাপট শুরু হয়। যা আমাদের সকলের জীবনকে পাল্টে দিয়েছিল। আর তার ফলে আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন এসেছে যা আমরা কখনই ভাবতে পারিনি।

আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ‘জলসা’ তার আগে বুধবার মুক্তি পেল ট্রেলার। এক সংবাদমাধ্যমের কাছে ছবিতে অভিনয়ের কথা ভাগ করে নিতে গিয়ে এমনটাই জানিয়েছেন বিদ্যা। তিনি আরও জানিয়েছেন যে ” চিত্রনাট্য নিয়ে আরও খানিকটা ভাবনাচিন্তা করার কথা আমাকে জানান পরিচালক, আমি তাঁকে আরও একবার স্ক্রিপ্টটা পড়ার অনুরোধ করি। কারণ আমি জানতাম আমি এই ছবিতে কাজ করতে চাই কিন্তু আমি এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এইভাবেই ধীরে ধীরে আমাদের কাজটি হয়ে গেল।” পরিচালক সুরেশ ত্রিবেণীর সঙ্গে ‘হামারি সুলু’ ছবিতে কাজ করেছেন বিদ্যা বালন। ‘জলসা’ তাঁদের এই নিয়ে দ্বিতীয় কাজ।  এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। তাঁর চরিত্রের নাম ‘ মায়া’। অন্যদিকে রুকসানা’র চরিত্রে অভিনয় করছেন শেফালি শাহ। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ