চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সলমনের বিরুদ্ধে মুখ খুলে ধর্ষণের হুমকি’, স্মৃতি টানলেন সোনা মহাপাত্র

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী তথা গায়িকা সোনা মহাপাত্র বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। আর তার জেরে মাঝে মধ্যেই তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়। উপযুক্ত বক্তব্যের হাত ধরেই সংবাদের শিরোনাম বনে যান গায়িকা। সে বলিউডের অভিনেতা হোক বা সঙ্গীত পরিচালক, ভুল কথা বললেই তাঁকে প্রথম কথার মাধ্যমে তুলোধনা করেন সোনা মহাপাত্র (Sona Mahapatra)। একবার এভাবেই সলমনের (Salman Khan) সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সলমন খানকে নিয়ে তো বিতর্কের শেষ নেই। বন্য প্রাণী হত্যা, নারীদের মারধর সবটাই সলমান খানের চারিত্রিক বৈশিষ্ট্য। এই কারণে বহুবার তাঁকে বিপাকে পড়তে হয়েছিল। একবার গায়িকা সলমনের দুর্ব্যবহারের প্রতিবাদ করতে গিয়েই ধর্ষণের হুমকি পেয়েছিলেন সলমনের ভক্তদের দ্বারা। সম্প্রতি তিনি এই ঘটনা স্মরণ করেছেন। ‘ভারত’, চলচ্চিত্র ছাড়ার জন্য সলমন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে খোঁচা দিয়ে বলেছিলেন,”প্রিয়াঙ্কা গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ে করার জন্য অভিনেত্রী তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ছবি’ ছাড়লেন।

সাধারণত লোকেরা কেরিয়ারের সফলতার জন্যে তাঁদের স্বামীকেও ছেড়ে চলে যায়৷” আর এই কথার বিরুদ্ধে সোনা টুইটে সলমনের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন, “প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে আরও ভাল কিছু করার আছে।” এই কথার তীব্র সমালোচনা করেন সোনা। এছাড়া ২০১৬ সালে সুলতান ছবির শুটিংয়ের সময় নায়ক এতটাই ব্যস্ত হয়েছিলেন যে, ওই পরিস্থিতিকে বর্ণনা করতে সলমন নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করেছিলেন। আর নায়কের এই বক্তব্যকে অনেকেই নিন্দা করেছিলেন। সেই সময়ে সোনাও বলেন, ‘নারীদের মারধর, মানুষকে আক্রমণ করা, বন্য প্রাণী হত্যা, তারপরে দেশের নায়ক। এত ঠিক নয়।’ এহেন সলমনের ভক্তরাই দেশ জুড়ে ভর্তি। পরে সলমনকে সরি বলতে বলায়, নায়ক এর বিরোধিতা করেন। পাশাপাশি সোনার এরূপ মন্তব্যে চটে যান সলমনের ভক্তরা।

সোনা তাঁর উপর হওয়া এরূপ অত্যাচারের কথা তুলে ধরে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “আমি সবচেয়ে জঘন্য ট্রোলিং-এর মধ্য দিয়ে গিয়েছিলাম সেই সময়ে। যার মধ্যে ছিল মৃত্যুর হুমকি এবং ধর্ষণের হুমকি। আমার মন্তব্য এতটা ভাইরাল হয়েছিল যে, দুই মাস ধরে এই অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম। এমনকী আমার ছবিগুলি পর্ন সাইটে আপলোড হয়ে গিয়েছিল, যার কারণে আমি ‘গণধর্ষণের হুমকি’ পর্যন্ত পেয়েছিলাম।” এছাড়া এর আগে, সলমন তাঁর ভক্তদের সুশান্ত সিং রাজপুতের ভক্ত এবং পরিবারকে সমর্থন করার জন্য অনুরোধ করার পরে, ফের নিন্দা করেছিলেন সোনা।সোনা বর্তমানে তাঁর ডকুমেন্ট্রি, ‘শাট আপ’ এর মুক্তির জন্যে প্রস্তুতি নিচ্ছেন। এটি ১ জুলাই ZEE5-এ রিলিজ হবে।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ