বয়সকে বুড়ো আঙুল! দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে গেলেন আশীষ বিদ্যার্থী

এমনকী তাঁর প্রথম স্ত্রীও বলেন, তাঁদের ডিভোর্স অনেকদিন আগেও হয়ে গিয়েছে, তিনি যদি দ্বিতীয় বিয়ে করে সুখী থাকতে পারেন থাকুন না, তাঁর কোনও আপত্তি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ৬০ বছরে ফের বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলেছিলেন স্বনামধন্য অভিনেতা আশীষ বিদ্যার্থী। প্রথম স্ত্রীর সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁর। আসাম-ভিত্তিক ফ্যাশন উদ্যোক্তা রূপালী বড়ুয়াকে ভালবেসেই বিয়ে করেন অভিনেতা। কিন্তু বিয়ের আগে ঘুনাক্ষরেও কাউকে জানতে দেননি তিনি নিজের সম্পর্কের বিষয়ে। বলা চলে, মুখ কুলুপ এঁটেছিলেন তিনি। অবশেষে গত ৩০ মে আচমকাই বিয়ের ছবি পোস্ট করে নেটপাড়ায় বোমা ফাটান অভিনেতা। শুরু হয়ে যায় কটাক্ষ। প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে, এই নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয় নি অভিনেতাকে। এমনকী তাঁর প্রথম স্ত্রীও বলেন, তাঁদের ডিভোর্স অনেকদিন আগেও হয়ে গিয়েছে, তিনি যদি দ্বিতীয় বিয়ে করে সুখী থাকতে পারেন থাকুন না, তাঁর কোনও আপত্তি নেই।

এমনকী আশিষ নিজেও বলেন, বিয়েটা কোনো অপরাধ নয়। যাই হোক, বিয়ের পর একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। রূপালীও প্রাক্তন। তাঁর স্বামী মারা গিয়েছে। এক মেয়ে রয়েছে। ৬০ বছর বয়সে আবারও একটি মেয়ে পেলেন অভিনেতা। সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। তবে বিয়ে হয়েছে, হানি মুন হবেনা তাই কি হয়। সম্প্রতি এলো দম্পতির হানিমুনের একাধিক ছবি। আন্তর্জাতিক সফরে গিয়েছেন আশীষ ও রূপালী। তাঁদের ছুটির মেজাজের একাধিক ছবি এদিন প্রকাশ্যে আনলেন আশিষ। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “ধন্যবাদ বন্ধু, তোমার ভালোবাসা জন্য।” 

অভিনেতার বিয়ের বিষয়ে প্রাক্তন স্ত্রী পিলু বিদ্যার্থী ওরফে রাজশী বড়ুয়া জানিয়ে ছিলেন, “আমরা সবাই সুখী হতে চাই। প্রায় ২২ বছর আগে, পিলু এবং আমি দেখা করি এবং আমরা বিয়ে করি, আশ্চর্যজনক ছিল। গত দু বছর আগে আমরা একে অপরের যৌথ সিদ্ধান্তে আলাদা হয়ে গিয়েছি। আমরা দুজনেই একসঙ্গে বসে এই সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের শেষ করি। আমরা যদি সৌহার্দ্যপূর্ণভাবে হাঁটতেই না পারি, তাহলে আলাদা হওয়াই ভাল।” এদিন অভিনেতাকে হানিমুনের ছবিতে তাঁদেরকে একটি গাড়ির সামনে বসে হাসির মেজাজে ছবি তুলতে দেখা যায়। যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে