চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টাইগার জখমি হ্যায়’! ‘টাইগার 3’-এর শ্যুটিংয়ে মারাত্মক জখম সলমন খান

নিজস্ব প্রতিনিধি: অ্যাকশন দৃশ্যে শ্যুট করতে গিয়ে মারাত্মক জখম সুপারস্টার সলমন খান। এই মুহূর্তে তিনি তাঁর আসন্ন স্পাই থ্রিলার ‘টাইগার 3’-র শ্যুটিংয়ে ব্যস্ত। সেট থেকে কাঁধে ব্যান্ডেজ করা একটি ছবি শেয়ার করে অভিনেতা নিজেই মজা করে লিখেছেন, ‘টাইগার জখমি হ্যায়’। ছবিতে দেখা যাচ্ছে, বাম কাঁধে মোটা ব্যান্ডেজ করা তাঁর। আগামী ডিসেম্বরে টাইগার ৩-মুক্তি পাওয়ার কথা, ছবিতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। বহু বছর পর ক্যাট-সল্লু একসঙ্গে দেখা যাবে। এছাড়াও ছবিতে স্পেশাল আকর্ষণ থাকবেন পাঠান বেশে শাহরুখ খান। ইতিমধ্যেই তিনি কাজ শুরু করেছেন। যে সেটটি তৈরি করতে কয়েক কোটি অর্থ ব্যয় হয়েছে। যাই হোক, এদিন সলমন খান নিজেই টুইটারে গিয়ে ‘টাইগার 3’ সেট থেকে তাঁর বাম কাঁধের চোটের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি তাঁর বাম কাঁধে ব্যাথা উপশমকারী প্যাচ-সহ ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন।

তবে নিজের যেকোনও ছবিতে শুটিংয়ের সময় সলমন খান ঘাম ও রক্ত ​​ঝরাতে প্রস্তুত থাকেন। খুব একটা ‘বডি ডবল’-এর সাহায্যও নেন না তিনি। এদিন টুইটারের পোস্টে, অভিনেতা নিজেই জানালেন, পাঁচ কেজি ডাম্বেল তুলতে গিয়ে আঘাত পেয়েছেন। সঙ্গে রসিকতাও করে বলেছেন, “যখন আপনি মনে করেন আপনি আপনার কাঁধে বিশ্বের ভার বহন করবেন, তখন পৃথিবীর কথা ভুলে পাঁচ কিলো কা ডাম্বেল উঠিয়ে দেখাও। টাইগার জখমি হ্যায়।” অভিনেতার অনেক ভক্ত দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। গতসপ্তাহের রিপোর্ট অনুসারে, শাহরুখ খান মধ্য দ্বীপে টাইগার 3-এর শুটিংয়ের জন্য সালমান খানের সঙ্গে যোগ দিয়েছিলেন।

টাইগার 3 সম্পর্কে

টাইগার 3 ছবিতে জোয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ এবং টাইগারের নেমেসিস চরিত্রে ইমরান হাশমি অভিনয় করছেন। ছবিটি এই বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। ছবিটি হবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ এবং YRF-এর স্পাই ইউনিভার্সের পঞ্চম ফিল্ম।
‘টাইগার জখমি হ্যায়’

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ