কেরিয়ারে খরা! ৩ দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে ‘বাঘি 4’, তাই কী ১৫ কোটিতে ফ্ল্যাট বেচে দিলেন টাইগার?

কেরিয়ারের এই খরা কাটাতেই এবার মুম্বইয়ে খার এলাকায় অবস্থিত তাঁর বিলাসবহুল ফ্ল্যাটটি বেচে দিলেন টাইগার। প্রতিবেদন অনুসারে, তাঁর ফ্ল্যাটের দাম উঠেছে ১৫.৬০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে চলছে খরা! লকডাউনের পর, টাইগার শ্রফের কেরিয়ারে ধস নেমেছে। এখনও পর্যন্ত তাঁর ৪ টি ছবি মুক্তি পেয়েছে। আর সবকটিই ধারাবাহিক ভাবে ফ্লপ হয়েছে। এমনকী টাইগারের সর্বশেষ ছবি ‘বাঘি ৪’-ও ফ্লপ হওয়ার পথে। ছবিটি শুক্রবার মুক্তির সঙ্গে সঙ্গে, নির্মাতারা দর্শকদের জন্য একটি বিশেষ অফারও দিয়েছিলেন। ছবিটি হিট করানোর জন্যে একটি টিকিটের সঙ্গে দ্বিতীয় টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও বক্সঅফিসে মুখ তুলতে পারল না ‘বাঘি 4’। প্রথম সপ্তাহান্তেই ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। যার ফলে ছবিটির ফ্লপ হওয়ার আশঙ্কা বাড়ছে। কেরিয়ারের এই খরা কাটাতেই এবার মুম্বইয়ে খার এলাকায় অবস্থিত তাঁর বিলাসবহুল ফ্ল্যাটটি বেচে দিলেন টাইগার। প্রতিবেদন অনুসারে, তাঁর ফ্ল্যাটের দাম উঠেছে ১৫.৬০ কোটি টাকা। এটি ৭ বছর আগে মাত্র ৩ কোটিতে কিনেছিলেন অভিনেতা।

এই ফ্ল্যাট বিক্রি করে টাইগার প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। টাইগারের এই অ্যাপার্টমেন্টটি ২২ তলায় অবস্থিত। ১,৯৮৯.৭২ বর্গফুট এবং বিল্ট-আপ এরিয়া ২,১৮৯ বর্গফুট বিস্তৃত। তিনটি গাড়ি পার্কিংও বিক্রি করা হয়েছে। যে ব্যক্তি এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন তার নাম সন্দীপ সারাফ, যিনি একই ভবনে থাকেন। তবে কী একের পর এক ছবির ব্যার্থতার জন্যেই পকেট গড়ের মাঠ জ্যাকি পুত্রের? অভিনেতা র সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বাঘি 4’ প্রথম দিনে মাত্র ১৩.২০ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে এর কালেকশন ছিল ১১.৩৪ কোটি টাকা। মঙ্গলবারের ব্লকবাস্টার অফার সত্ত্বেও ‘ওয়ার ২’-এর বিক্রি আরও কমেছে। তৃতীয় দিনে ‘বাঘি ৪’ মাত্র ১১ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ, প্রথম সপ্তাহান্তের তিন দিনে টাইগার শ্রফের ছবিটি মাত্র ৩৫ কোটি টাকা আয় করেছে।

টাইগার শ্রফের ‘বাঘি’, যা ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি বক্সঅফিসে সপ্তাহান্তে ৩৮ কোটি টাকারও বেশি আয় করেছিল। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি ২’ মোট আয় করেছিল ১৬০ কোটি টাকারও বেশি। তৃতীয় ছবি ‘বাঘি ৩’ ২০২০ সালের মার্চ মাসে কোভিডের হুমকির মধ্যে মুক্তি পেয়েছিল। তবুও ছবিটি এক সপ্তাহান্তে ৫২ কোটি টাকারও বেশি আয় করেছিল। লকডাউনের পর, টাইগার শ্রফের ‘হিরোপান্তি ২’, ‘গণপত’ এবং ‘বড়ে মিয়া ছোট মিয়া’-এর মতো সবকটি ছবিই ব্যর্থ হয়েছে। তাই কী অভাবে পড়ে ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা। যদিও গত কয়েক মাসে, আরও অনেক বলিউড সেলিব্রিটি মুম্বইতে তাদের সম্পত্তি বিক্রি করে ভালো লাভ করেছেন। তাদের মধ্যে আছেন সোনু সুদ, মালাইকা অরোরা, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন।

মৃত সাপ মুখে নিয়ে স্টান্ট, ভয়ঙ্কর পরিণতি যুবকের, ভয়াবহ ঘটনা যোগী রাজ্যে

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!