প্রেমের সপ্তাহে চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন তিথি, ছবি ঘিরে হৈচৈ

যেখানে তাঁকে দেখা যাচ্ছে, লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, নাকে নথ, কানে ঝুমকো, মাথাপট্টি, সিঁথি ভর্তি সিঁদুর পরে নববধূর রূপে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সপ্তাহে রীতিমতো চমক দিলেন জনপ্রিয় সিরিয়াল মা-এর ঝিলিক তথা তিথি বসু। যদিও এই সিরিয়াল শেষ হয়েছে বহু বছর হয়ে গেল, কালের নিয়মে ঝিলিক এখন যুবতী। কিন্তু মা সিরিয়ালের হাত ধরে তাঁর খ্যাতি এখনও চূড়ান্ত। তবে পড়াশোনার জন্যে মা সিরিয়ালের পর আর কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যায়নি। বর্তমানে তিনি দাপুটে ব্লগার। তাই মাঝে তাঁর আইবুড়ো ভাত খাওয়ার ভিডিও বিশাল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো চমকে যান সবাই।

তবে কী অভিনেত্রীর খুব শীঘ্রই বিয়ে, এমনটাই আঁচ করেছিল নেটিজেন রা। কিন্তু পরে জানা যায়, সে একজন ফুড ব্লগার হিসেবে সেই রেস্তোরাঁয় গিয়েছিলেন। খবরটা তিনি উড়িয়ে দিলেও এ নিয়ে একটা জল্পনা রয়েই যায়। তবে এবার যা হল, তাতে একেবারে চমকে গেলেন সবাই। একে তো চলছে ভালোবাসার সপ্তাহ। তার মধ্যে বিয়ের মরসুম, তাই এক্কেবারে ছক্কা হাঁকালেন তিথি। বিয়ে করে ফেললেন। সত্যিই কী? সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে রাতারাতি শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী৷ যেখানে তাঁকে দেখা যাচ্ছে, লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, নাকে নথ, কানে ঝুমকো, মাথাপট্টি, সিঁথি ভর্তি সিঁদুর পরে নববধূর রূপে৷ তবে কি গোপনে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী? ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

তবে সত্যিকারের বিয়ে নাকি ফোটোশ্যুট তা খোলসা করেননি অভিনেত্রী৷ কিন্তু ছবির ক্যাপশনে অভিনেত্রী আরও চমক দিয়ে বলেন, ‘সঙ্গে থাকুন , অপেক্ষা করুন’৷ যা থেকে অনেকের ধারনা হয়তো কোনও ভিডিও শুট করার জন্যই এই বেশে ধরা দিয়েছেন তিথি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ঝিলিক৷ তবে বছর দেড়েক আগেই তা ভেঙে যায়৷ তাই এখন কার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন তা খোলাসা করেননি তিথি। তবে আদেউ তাঁর বিয়ে হয়েছে কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক