রাতারাতি ‘রোশনাই’ থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা, শনের নতুন নায়িকা হবেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: লীনা গঙ্গোপাধ্যায় রচিত ম্যাজিক মোমেন্টের ধারাবাহিক ‘রোশনাই’(Roshnai Serial) থেকে আচমকা সরে দাঁড়ালেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী(Anushka Goswami)। মঙ্গলবার বিকেল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এরপর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ধারাবাহিক ছাড়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি ঘটার জন্যই এই সিরিয়াল থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। এরপরই জল্পনা শুরু হয় তবে কি বন্ধ হয়ে যাবে রোশনাই? নাকি নাম ভূমিকার নায়িকা বদল করেই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ধারাবাহিক বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং নায়িকা বদলের দিকেই এগোতে চাইছেন নির্মাতারা।

আরও পড়ুনঃ ইন্ডিয়া গেটের সামনে তোয়ালে পরে উদ্দাম অশালীন নাচ, কলকাতার তরুণী মডেলের কীর্তিতে সমালোচনার ঝড়

স্টার জলসার এই মেগায় নতুন মুখ কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। কেউ বলছেন অভিনেত্রী তৃণা সাহাকে(Trina Saha) দেখা যাবে শনের বিপরীতে আবার কারোর বক্তব্য, তৃণা নয়, বরং রোশনাইয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে(Swastika Dutta)। তবে সাম্প্রতিক খবর বলছে তৃণা কিংবা স্বস্তিকা নয়, নির্মাতাদের তরফে রোশনাই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী তিয়াশা লেপচাকে(Tiyasha Lepcha)। এর আগে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে কাজ করেছেন তিয়াশা।

আরও পড়ুনঃ আকাশ থেকে আচমকা টাকার বৃষ্টি, বিয়ে উপলক্ষে জেসিবি মেশিনে চড়ে ২০ লক্ষ ওড়াল বরের আত্মীয়রা

রোশনাই ধারাবাহিকের প্রস্তাব পাওয়ার বিষয়টি একেবারে নাকচ করে দিতে পারেননি তিয়াশা। তবে তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত চূড়ান্ত স্তরে কথাবার্তা এগোয়নি। মেগার নায়িকা হিসেবে তিয়াশাকে নির্বাচন করা হলে শন-তিয়াশার নতুন জুটির কেমিস্ট্রি উপভোগ করতে পারবেন দর্শকরা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই তিয়াশার জনপ্রিয়তার শুরু। তবে আগের দুটি ধারাবাহিকেই তিয়াশার বিপরীতে দেখা গিয়েছে অভিনেতা নীল ভট্টাচার্যকে, ফলে নতুন নায়কের সঙ্গে তিয়াশার কেমিস্ট্রি কেমন হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়।

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য