জিয়া-মৃত্যু মামলা থেকে নিস্তার পেতেই নতুন সম্পর্কের ঘোষণা, ৭ বছর প্রেমে লিপ্ত সূরজ

তবে আমি আমার প্রেমিকার বিবরণ এক্ষুনি শেয়ার করব না। কয়েক বছরের মধ্যে বিয়ে করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: সূরজ পাঞ্চোলি, অভিনেতা আদিত্য পাঞ্চোলির একমাত্র ছেলে। বলিউডে তিনি ডেবিউ করলেও তিনি বেশি পরিচিত জিয়া খান মামলার প্রধান অভিযুক্ত হিসেবেই। ২০১৩ সালে জিয়া খানের আকস্মিক মৃত্যুতে সবার আগে যাঁকে অভিযুক্ত করা হয় তিনি হলেন সূরজ পাঞ্চোলি। জিয়ার প্রেমিক ছিলেন তিনি, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কয়েকদিন জেল হাজতেও ছিলেন অভিনেতা। তবে জামিনে মুক্তি পেয়েও যান। প্রায় ১০ বছর ধরে মামলা চলার পর অবশেষে চলতি বছর এপ্রিল মাসে বেকসুর খালাস হন সূরজ। কিন্তু জিয়ার মৃত্যুর ঘা শুকোতে না শুকোতেই নাকি অন্য সম্পর্কে জড়িয়ে গিয়েছেন সূরজ।

তাও প্রায় ৭ বছর হল। হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই শিকার করলেন, প্রায় ৭ বছর ধরে সম্পর্কে আছেন সূরজ। কিন্তু মেয়েটির পরিচয় এক্ষুনি প্রকাশ করবেন না তিনি, কারণ তিনি অভিনেত্রী নন। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। সূরজ পাঞ্চোলি প্রকাশ করেছেন যে, তিনি গত সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাঁর প্রাক্তন বান্ধবী, প্রয়াত অভিনেতা জিয়া খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অল্পদিনের। সূরজ সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি জিয়ার সঙ্গে আমার সম্পর্ক সম্ভবত সবচেয়ে ছোট সম্পর্ক ছিল। এর পরে, আমি আরেকটি সম্পর্কে ছিলাম এবং এটি এখন প্রায় সাত বছর হয়ে গেছে। গত ১০ বছর ধরে যখন আমি আদালতের বিচারাধীন ছিলাম, বেশিরভাগ লোকেরা আমাকে একজন খারাপ প্রেমিক এবং অংশীদার হিসাবে বিচার করেছিল, তবে কেবল আমার কাছের লোকেরাই জানে যে যে আমি কেমন মানুষ। তবে আমি আমার প্রেমিকার বিবরণ এক্ষুনি শেয়ার করব না। কয়েক বছরের মধ্যে বিয়ে করব।”

২০১৩ সালে মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, জিয়া খানকে। মুম্বাই পুলিশ 306 ধারা (আত্মহত্যায় প্ররোচনা) এর অধীনে সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলা করেছিল। অভিনেত্রীর মা রাবিয়া খান দাবি করেছিলেন যে, জিয়া কে খুন করেছে সূরজ। কিন্তু আদালত সব মামলা খারিজ করে দেয়। 

 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?