স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি গোটা টলিউডকে যেন স্বস্তি দিয়েছে। একে একে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। যাঁদের মধ্যে আছেন দেব, শ্রীলেখা, ঋদ্ধি-সকলেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার (৫ জুন) আলিপুর আদালতে ধৃত স্বরূপ বিশ্বাসকে পেশ করা হলে পুলিশের তদন্তের স্বার্থে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার দুর্গাপুর কলোনি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দেখিয়ে লালবাজারের সেন্ট্রাল লক-আপে নিয়ে যাওয়া হয়। স্টুডিওপাড়ায় ‘বিশ্বাস ব্রাদার্স’-এর দাপট নিয়ে বহুদিন ধরেই সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। বাংলায় পালাবদলের পরপরেই আরও জোরালোভাবে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে হেরে যান তৃণমূল নেতা অরুপ বিশ্বাস, বিজেপির টিকিটে জিতে গিয়েছেন পাপিয়া অধিকারী, এরপরেই টলিউডকে দুর্নীতিমুক্ত করতে অ্যাকশনে নেমেছেন পাপিয়া। ২৬ টি গিল্ড ভেঙে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, এবার থেকে কনফেডারেশন নিয়ন্ত্রিত করবে টলিউডকে। এরপরেই গতকাল স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি গোটা টলিউডকে যেন স্বস্তি দিয়েছে। একে একে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। যাঁদের মধ্যে আছেন দেব, শ্রীলেখা, ঋদ্ধি-সকলেই।

দেব জানিয়েছেন, এ বছরের নির্বাচনে তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাস তাঁকে ‘ব্যান’ করে দিতেন। তাঁকে সমাজমাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছিল। নয়তো কাজ পাবেন না বলে হুমকিও দিয়েছিলেন স্বরূপ। এতগুলো তারকাদের ব্যান করা নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন বলেই হুমকি দেওয়া হয়। তাঁকে বলা হয়েছিল, ‘দেশু ৭’ রিলিজ করতে দেওয়া হবে না। তাঁর ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন বলে নন্দনে শো দেওয়া হয়নি। স্বরূপ বিশ্বাস, অরুপ বিশ্বাস দুজনের উপরেই তাঁর ক্ষোভ ছিল। ওনারা চাইলে ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারতেন। স্বরূপের নির্দেশে বাংলাদেশের প্রযোজককে কলকাতায় এসে শুটিং করতে দেওয়া হয়নি। তবে তিনি চান নতুন সরকার শিল্পীদের কথা শুনুক। বিশ্বাস ব্রাদার্স এখন সকলের কাছে হাসির পাত্র। ক্ষোভ উগরে দিলেন দেব।

এছাড়া টলিউডে কাজ পাওয়া নিয়ে প্রতিটা তারকাদের উপর খবরদারি করতেন স্বরূপ বিশ্বাস, সেটাও জানালেন ‘মা’ ধারাবাহিক খ্যাত তিথি বসু। যে ধারাবাহিক একসময় মধ্যবিত্ত বাঙালির বৈঠকখানায় জায়গা করে নিয়েছিল। সিরিয়ালে ছোট্ট ঝিলিকের চরিত্রে তিথির অভিনয় আজও মনে রয়েছে দর্শকদের। স্বরূপের গ্রেফতারিতে তিনিও খুশি হয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বাস ব্রাদার্স মিলে ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছিল। ওদের দুই ভাইয়ের জন্যে তিনি অনেক কাজ হারিয়েছেন। এমনও হয়েছে, প্রায় হাতে চলে আসা কাজ চলে গিয়েছে শেষমুহূর্তে, তার জন্য দায়ী দুই ভাই। তিনি বিজেপিকে সমর্থন করতেন বলে তাঁকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তাই তিনি চান এখন জনে ইন্ডাস্ট্রিতে সবাই কাজ পান যোগ্যতা অনুসারে।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো