দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী  কোয়েল মল্লিক।  তাঁর কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান।   শনিবার সকালে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভক্তদের জানালেন সুখবর। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য, আমাদের কন্যাকে পেয়ে’। এদিকে পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেই শুভেচ্ছা  তালিকায় রয়েছেন- জিৎ, শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ এক ঝাঁক টলি  তারকারা।

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল। এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাঁকে দুর্গার বেশে দেখা গিয়েছে এবারে। এরপরেই  দেবীপক্ষের শুরুতেই ফের মা হওয়ার খবর দিয়েছিলেন টলিউড  অভিনেত্রী । তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও।  অবশেষে  বড়দিনের আগেই মিষ্টি মেয়ে এল কোয়েল ও নিশপালের সংসারে। জানা গিয়েছে, সুস্থ আছে সদ্যোজাত কন্যা এবং টলি অভিনেত্রী ।

উল্লেখ্য ২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হলেন  টলিউড অভিনেত্রী । ঘরে এল তাঁর লক্ষ্মী।  তবে  এখনও পর্যন্ত সন্তানের মুখ দেখাননি কোয়েল।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো