চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্নানরত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: টলিউডের বহুল চর্চিত নায়িকাদের মধ্যে একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাঁর ব্যক্তিগত জীবন বেশি চর্চায় থাকে। তবে এ সব নিয়ে একেবারেই ভাবুক নন অভিনেত্রী। বরং জীবনের উল্টো স্রোতেই হাঁটতে তিনি ভালবাসেন। একাধিক বিয়ে হয়েছে তাঁর, কিন্তু কোনটাই টেকেনি। বর্তমানে ছেলেকে নিয়ে একাই সংসার তাঁর। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে ফটোশ্যুট করছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘দেবী চৌধুরানী’ ছবিতে। যেটি পুজোতে রিলিজ করেছিল। ছবিতে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন, কিন্তু ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। যাই হোক, নিজের মতো করে জীবন কাটাতে ভালবাসেন শ্রাবন্তী, মাঝে মধ্যেই লাস্যময়ী ছবি পোস্ট করে নেটপাড়ায় ঝড় তোলেন অভিনেত্রী।

যেমন সম্প্রতি তাঁর স্নানঘরের ছবিগুলি শীতেও নেটজেনদের গরম করে দিয়েছে। শ্রাবন্তীর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, বাথরুম একরাশ ফেনার মধ্যে শরীর ডুবিয়ে রেখেছেন তিনি। চুল উঁচু করে বাধা, মুখে মেকআপের ছিটেফোঁটা নেই। তাঁর ছবি দেখে বোঝাই যাচ্ছে, শীতের মরশুমেও তিনি স্নান করাটা কতটা উপভোগ করছেন! ছবিগুলির ক্যাপশন নায়িকা লিখেছেন, নিজেকে জল দিতে থাকুন। নায়িকার এই ছবিগুলি নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় শ্রাবন্তী, মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি পোস্ট করে আগুন ধরান তিনি। শ্রাবন্তীর ছেলে ঝিনুকের বয়স এখন ২০। কিন্তু শ্রাবন্তীকে দেখে তা বোঝার উপায় নেই। আসলে খুব কম বয়সে মা হয়েছেন তিনি। ছেলের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক টার। তাই ছেলের বন্ধুরা তাঁকে দিদি বলেই ডাকেন। এমনকী হবু বউমার সঙ্গেও শ্রাবন্তীর বেশ ভাব রয়েছে। ইন্ডাস্ট্রিতে তাঁর ব্যক্তিগত জীবন চর্চিত। তবে এখন তিনি কারো সঙ্গে সম্পর্ক নেই বলেই দাবি করেন। বর্তমানে জিতুর সঙ্গে একটি ছবির শুটিংয়ে ব্যাস1ত তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ