তিনি আর নন শুধু নায়িকা, স্বস্তিকা এখন গায়িকাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীর তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।  বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে এসেছেন অভিনেত্রী। তবে এবার তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানের দুনিয়ায় যুক্ত হল স্বস্তিকার নাম। ভাবছেন তো কোন ছবিতে তিনি গান গেয়েছেন? জানা গিয়েছে, অরিন্দম ভট্টাচার্যের পরিচালিত  ‘দুর্গাপুর জংশন’ ছবিতে গান গেয়েছেন স্বস্তিকা।

অভিনেত্রীকে রবীন্দ্রসঙ্গীত ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শোনা যাবে। চলতি মাসেই শেষ হবে গানের রেকর্ডিং। তবে বলা বাহুল্য, কোনদিন ছবিতে না গাইলেও স্বস্তিকা ভালোই গান জানেন। তাঁকে বারবার দেখা গিয়েছিল বাবা  সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রসংগীত গান গাইতে। তবে এই প্রথম ‘দুর্গাপুর জংশন’ ছবিতে গান গাইতে চলেছেন স্বস্তিকা।

উল্লেখ্য,  দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনাকে কেন্দ্র করে চলবে এই গল্প। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর সহ প্রমুখ কলাকুশলীদের । পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। ছবিটির  গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। তবে কবে মুক্তি পাবে ‘দুর্গাপুর জংশন’ তা এখন  জানা যায়নি।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?