দেখতে দেখতে ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পার, প্রিয় মানুষকে হারিয়ে এখন কেমন আছেন সব্যসাচী

শান্ত গলায় অভিনেতা জানালেন, "আমি কিছুটা ঠিক আছি।" তাঁর কথা শুনেই স্পষ্ট নিজেকে এখনও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৩০ দিন পার। গতমাসের আজকের দিনেই গোটা সোশ্যাল মিডিয়া দিয়ে যেন ঝড় বয়ে যায়। অনেক প্রার্থনার পরেও মৃত্যুর মুখ থেকে ফিরতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু বার ক্যান্সার জয় করলেও মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন না অভিনেত্রী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী, এরপর মৃত্যুর সঙ্গে টানা ২০ দিনের লড়াই। শেষমেশ মৃত্যুর কাছে হার মানলেন অভিনেত্রী, গোটা বাংলা অভিনেত্রীর জন্যে প্রার্থনা করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হলনা। মৃত্যুর আগের দিন প্রায় ১০ বার হার্ট অ্যাটাকের শিকার হন অভিনেত্রী। ২০ নভেম্বর রবিবার দুপুর ১২ টা নাগাদ মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুতে গোটা টলিউড ভেঙে পড়ে, ঐন্দ্রিলার পরিবার দিয়ে বয়ে যায় ঝড়। তবে ঐন্দ্রিলার মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের ডাক্তারদের উপর আঙুল তুলেছিলেন ঐন্দ্রিলার মা।

দেখতে দেখতে এক মাস হয়ে গেল ঐন্দ্রিলা চলে গিয়েছেন না ফেরার দেশে। অন্যদিকে সব্যসাচী-ঐন্দ্রিলার অপূর্ণ প্রেমকাহিনী গোটা বাংলার কাছে স্বরণীয় হয়ে থাকবে সারাজীবন। নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে এখন কেমন আছেন অভিনেতা সব্যসাচী? ঐন্দ্রিলার মা মেয়ে হারানোর দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নিলেও এতদিনে সব্যসাচী একটি বারের জন্যও প্রকাশ্যে আসেননি।

এখন কেমন আছেন সব্যসাচী? প্রিয় মানুষের শোক কি একটু হলেও ভুলতে পারলেন তিনি? একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাঝে সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে মঙ্গলবার ফোনে কথা বলেছেন অভিনেতা। শান্ত গলায় অভিনেতা জানালেন, “আমি কিছুটা ঠিক আছি।” তাঁর কথা শুনেই স্পষ্ট নিজেকে এখনও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি অভিনেতা। তিনি আরও জানালেন, “আমি এই বিষয়ে সত্যিই কোনও কথা বা ইন্টারভিউ দিতে চাই না। ধন্যবাদ।” তবে একমাস কেটে গেলেও কাজে ফেরেননি তিনি।

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর