আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়াপুর থেকে এল অপরাজিতার বাড়ির লক্ষীর সাজ-পোশাক, কে পাঠাল এমন উপহার?

নিজস্ব প্রতিনিধি: মা দুর্গা কৈলাসে যেতে না যেতেই বাঙালি ব্যস্ত মা লক্ষ্মীর আরাধনায়। আজ আবার বিকেল গড়াতে না গড়াতেই চন্দ্রগ্রহণ। তাই রাতে নয়, বেলাতেই লক্ষীপুজো সারবেন সকল বাঙালি। শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। আম সাধারণ মানুষ থেকে তারকারা, সবাক ব্যস্ত ধনদেবীর আরাধনায়। ব্যস্ত টলিমহলও। ইতিমধ্যেই লক্ষী ঠাকুরকে বাড়িতে এনে তাঁকে সাজানোর পর্ব শুরু করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রত্যেক বছরেই যতো কাজ থাকুক না কেন, লক্ষীপুজোর দিন সব কাজ ফেলে লক্ষীপুজোয় মাতেন ‘জল থই থই ভালোবাসা’র কোজাগরী বসু। এদিন একেবারে দম ফেলবার ফুরসৎ থাকে না তাঁর। মা-কে নিজের হাতে সাজানো থেকে শুরু করে পুজোর সমস্ত জোগাড়- সবটাই একা হাতে করেন অভিনেত্রী। বাপের বাড়ির লক্ষিমন্ত মেয়ে তো বটে, শ্বশুরবাড়িরও লক্ষী বউ তিনি। তবে এ বছর লক্ষী পুজোর একদিন আগেই মা-কে সাজানোর পর্বটা সেরে ফেলেছেন অভিনেত্রী। আর সেই ঝলক ফুটে উঠলো ইনস্টাগ্রামে।

এবার বেহালার হাজরা পরিবারের মা লক্ষ্মীর পরনে রয়েছে বিশেষ সাজ। জানা গিয়েছে, গোপাল তাঁর বউয়ের জন্য শাড়ি আর গয়না পাঠিয়েছে, আর সেই শাড়ি-অলঙ্কারেই সেজেছেন মা লক্ষ্মী। আসলে বর্তমানে ‘জল থই থই ভালোবাসা’য় অভিনয়ের পাশাপাশি জি বাংলার ঘরে ঘরে জি বাংলা-র সঞ্চালক রূপেও কাজ করছেন অপরাজিতা। সেই সূত্রেই রাজ্যের নানান প্রান্তে ঘুরে বেড়ান অভিনেত্রী। এই শো-এর হাত ধরেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মায়াপুরের দেবযানীর সঙ্গে। তাই তিনিই এবার মা লক্ষ্মীর পোশাক এবং গয়না পাঠিয়েছেন। যেটি অভিনেত্রী নিজেই মা লক্ষীকে সাজানোর ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন। অপরাজিতা লেখেন, ‘আমার এবছরের মা লক্ষ্মীর সাজ এবারে মা লক্ষ্মীর যে পোশাক এবং যে গয়না সেটা মায়াপুর থেকে আমার এক বোন পাঠিয়েছেন (দেবযানি) তার বাড়ি আমরা ঘরে ঘরে জি বাংলার জন্যে গিয়েছিলাম তার গোপাল আছে এবং তার গোপাল আমার মা লক্ষ্মীকে অর্থাৎ তার বউকে তার পোশাক এবং গয়না পাঠিয়েছেন তাই মা এবারে চটপট করে খুব সুন্দর ভাবে সেজে নিয়েছে’।

অভিনেত্রীর শ্বশুরবাড়ির পুজো ৩০ বছর হয়ে গিয়েছে। আর অভিনেত্রীর বিয়ের বয়সও হয়ে গিয়েছে ২৬ বছর। তাই এতদিনে তাঁর বাড়ির মা লক্ষ্মীর সব নিয়ম-রীতি শাশুড়ি মায়ের কাছ থেকে রপ্ত করে নিয়েছেন তিনি। তবে বাস্তবে কতটা লক্ষ্মীমন্ত বউমা তিনি? এই বিষয়ে অভিনেত্রী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অভিনেত্রী নিজে নয়, তাঁর শাশুড়ি মা কণিকা হাজরা লক্ষী। বললেন, ‘অপরাজিতার মধ্যে মানিয়ে নেওয়ার গুণ অন্যান্য মেয়েদের তুলনায় অনেক বেশ পরিমাণে রয়েছে। প্রত্যেককে নিয়ে থাকতে ভালবাসে আমার বউমা। কাউকে ছাড়তে চায় না’।

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ