দাম্পত্য বিচ্ছেদের ইঙ্গিত, তাহলে কী এবার সংসার ভাঙছে হিরণ-অনিন্দিতার?

Share:

নিজস্ব প্রতিনিধি:  টলিপাড়ায় ফের বিচ্ছেদের খবর। টলিপাড়ায় বিচ্ছেদের খবর যেন থামার নামই নিচ্ছে না। দিন দুই ধরেই টলিউড সরগরম গায়ক দুর্নিবারের দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে। কারণ, গতকালই দুর্নিবার ঘোষণা করেছেন যে, তিনি নতুন জীবন শুরু করছেন, নতুন জীবনসঙ্গীর সঙ্গে। মিনাক্ষী তাঁর জীবনের অতীত। এরই মধ্যে ফের বিচ্ছেদের খবর। শোনা গিয়েছে, দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়! অভিনেতা পত্নীর একটি সোশ্যাল পোস্ট থেকেই জল্পনা শুরু।

এদিন হিরণের বউ অনিন্দিতা চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে, ২২ বছর পরে বিয়ে-বৌকে অপ্রয়োজনীয় মনে করতে পারে। এমনী সন্তানের মানুসিক অবস্থার প্রতি উদাসীন হতে পারে….!’ আর এই পোস্ট দেখেই জল্পনার সূত্রপাত। কারণ হিরণের বিয়ের বয়সও দেখতে দেখতে ২২ বছর পেরিয়েছে। তবে এই জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন হিরণ।

তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এসব অসত্য খবর পরিবেশন করে কোনও লাভ নেই! বিধায়ক হয়েছি তাই এখন বিধানসভায় বেশি সময় কাটাতে হচ্ছে। এর সঙ্গে প্রেমের কোনো যোগ নেই।’ তবে বউয়ের এহেন পোস্ট প্রসঙ্গে হিরণের বক্তব্য, তিনি এমনিই লিখেছেন। এর সঙ্গে তাঁদের দাম্পত্য জীবনের কোনও সম্পর্ক নেই। তবে কেন এই ধরনের খবর ছড়াচ্ছে, তা সত্যই ধারণা নেই হিরণের। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে তাঁর মেয়ে ১১ ক্লাসে পড়ছে। এই ভুয়ো খবর তাঁর জীবনে কত খারাপ প্রভাব ফেলতে পারে তা কেউ ভাবছেই না।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক