বদলাচ্ছে টলিউড! আর্টিস্ট ফোরাম ছাড়লেন অভিনেতা দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত?

আর্টিস্ট ফোরামে পদত্যাগপত্র দিলেন অভিনেতা দিগন্ত বাগচী। যাঁকে অভিনেতার বাইরেও তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই চেনেন অনেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্টিস্ট ফোরামে পদত্যাগপত্র দিলেন অভিনেতা দিগন্ত বাগচী। যাঁকে অভিনেতার বাইরেও তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই চেনেন অনেকে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের নানা সভা-মিছিলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের হয়ে প্রচারও করেছেন।বর্তমানে টলিউডের আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট হলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সহকারী কোষাধ্যক্ষ পদে দিয়েছেন দিগন্ত। পশ্চিমবঙ্গে পালা বদল হতেই তৃণমূল ঘনিষ্ঠ তারকা দেরও সুর পাল্টাচ্ছে। যদিও দিগন্ত বিজেপি সরকার গঠন করেছেন, সেই প্রসঙ্গে কিছু বলেননি।

তবে হঠাৎ আর্টিস্ট ফোরামে কেন রেজিগনেশন দিলেন, সেই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দিগন্ত বলেছেন, তিনি পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কারণটা একান্তই ব্যক্তিগত। তাঁর মনে হয়না, এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের কার্যকরী সদস্য হিসেবে তাঁর থাকার কোনও প্রয়োজনীয়তা রয়েছে। তাঁর নামে অনেক কিছু রটানো হচ্ছে। তিনি নাকি বলেছেন, ৭ মে’র পর আর্টিস্ট ফোরাম ভেঙে যাবে। কিন্তু এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। তবে এই কারণে নয়, ব্যক্তিগত কিছু কারণে তিনি পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামে পদত্যাগপত্র পাঠিয়েছেন দিগন্ত। আর ফোরামের পক্ষ থেকে তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টা নিশ্চিত করেছেন চিরঞ্জিত চক্রবর্তী।

আজ রবিবার সংগঠনের বৈঠক বসেছিল টেকনিশিয়ান স্টুডিওতে। যেখানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ভরত কল, শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক চন্দন সেন, রানা মিত্র, যুগ্ম সম্পাদক দেবদূত ঘোষ, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়-সহ আর্টিস্ট ফোরামের সকল সদস্যরা। সেখানেই দিগন্তের ইস্তফাপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। কিন্তু কেন তিনি আচমকা ইস্তফাপত্র দিলেন? কোনও রাজনৈতিক চাপ থেকেই কী এই সিদ্ধান্ত? এই বিষয়ে দিগন্ত জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি সংগঠনের নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে তিনি সংগঠনের সহকারী কোষাধ্যক্ষের পদ পেয়েছিলেন। কিন্তু সদস্যদের সবার মতামত না থাকায় তিনি ১৪ ফেব্রুয়ারি প্রথম ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু ফোরাম থেকে তাঁকে ইস্তফা দিতে বারণ করা হয়। এরপর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের, এ সবে ব্যস্ত হয়ে পড়েছিল সংগঠন। তাই এখন সুযোগ বুঝে তিনি সরে গেলেন সংগঠন থেকে। তবে আগামী দিনে শুধু সদস্য হয়েই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। কেউ তাঁকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে বাধ্য করেননি।

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ৩: জর্ডন ১ (৮২ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?