Look Back 2024: বছরভর রাজত্ব করেছে যেসব ওয়েবসিরিজগুলি………

২০২৪ সালে বছরভর ওয়েব প্লাটফর্মগুলিতে রাজত্ব করেছে এক একটা চটকদার ওয়েবসিরিজ। চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে Google searched অনুযায়ী সেরা ১০ টি ওয়েবসিরিজ কী কী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মানুষ সিনেমা দেখার উপর আস্তে আস্তে আগ্রহ হারাচ্ছে, তার কারণ একটাই ওয়েবসিরিজ। হ্যাঁ, ডিজিটাল যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিই এখন মানুষের অন্যতম বিনোদন রসদ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ওয়েব প্ল্যাটফর্মগুলিতে রাজত্ব করছে নানারকমের সিরিজ। আর যা দেখার জন্যে সিনেমা হল পর্যন্ত যাওয়ার সময় নেই, সঙ্গে এলাহি মূল্যের টিকিট কাটারও দরকার নেই। শুধু ওয়েব প্লাটফর্মগুলি সাবস্ক্রাইব করে নিন, আর যখন ইচ্ছে তখন নতুন নতুন সিরিজ দেখার আনন্দ নিন। আর এখন বড় বড় তারকারাও সিনেমা ছেড়ে ওয়েবসিরিজে অভিনয়ের জন্যে ভিড় জমাচ্ছেন। যাই হোক, এবার আসি মূল কথায়! ২০২৪ সালে বছরভর ওয়েব প্লাটফর্মগুলিতে রাজত্ব করেছে এক একটা চটকদার ওয়েবসিরিজ। চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে Google searched অনুযায়ী সেরা ১০ টি ওয়েবসিরিজ কী কী।। আইএমডিবি অনুসারে ২০২৪ সালের শীর্ষ সেরা ১০ টি ওয়েব সিরিজ হল: গ্যায়ারাহ গ্যায়ারাহ, হীরামান্ডি, মির্জাপুর 3, পঞ্চায়েত সিজন 3-সহ আরও অনেক….

হীরামাণ্ডি: ডায়মন্ড বাজার (নেটফ্লিক্স)

তালিকায় প্রথমেই আছে সঞ্জয় লীলা বনসালির পিরিয়ড ড্রামা ‘হীরামাণ্ডি’, একঝাঁক তারকা সম্মিলিত এই সিরিজটির জন্যে বহু অপেক্ষায় ছিলেন ভক্তরা। মণিষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা-সহ বলিউডের একঝাঁক তারকা এই সিরিজে আধিপত্য জমিয়েছিল। সিরিজটি স্বাধীনতা পূর্বের পাকিস্তানের হীরামাণ্ডি পতিতালয়ের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। সিরিজটিতে ৭ টা পর্ব রয়েছে। দর্শকরাও বেশ পছন্দ করেছে সিরিজটি। IMDb-এর তালিকার শীর্ষে রয়েছে এবং ২০২৪ সালের সর্বাধিক আলোচিত ওয়েব সিরিজে পরিণত হয়েছে।

মির্জাপুর সিজন 3 (অ্যামাজন প্রাইম ভিডিও)

প্রতিশোধ এবং ক্ষমতার লড়াইয়ে ভরা এই জঘন্য অপরাধমূলক নাটকের তৃতীয় কিস্তি এটি, মির্জাপুরের তিনটি সিরিজই ভক্তদের রোমাঞ্চিত করেছে। হাই-ভোল্টেজ ড্রামা এবং চরিত্রগুলি মির্জাপুর কাহিনীকে বাঁচিয়ে রেখেছে। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী।

পঞ্চায়েত সিজন 3 (অ্যামাজন প্রাইম ভিডিও)

ফুল্লরার গ্রাম্য আকর্ষণে ফিরে আসা, পঞ্চায়েতের তৃতীয় কিস্তিটিও দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে, সিরিজের প্রিয় চরিত্রগুলো ভক্তদের পছন্দের ওয়েব সিরিজ হিসেবে পরিচিত হয়েছে।

Gyaarah Gyaarah (ZEE5)

এই সাই-ফাই রহস্য ঘেরা সিরিজটিতেও রয়েছে গা হিম করা একাধিক দৃশ্য, আর তারকাদের শক্তিশালী পারফরম্যান্সের জন্যে দর্শকদের কাছে এটি বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সিরিজ হয়ে উঠেছে।

সিটাডেল: হানি বানি (অ্যামাজন প্রাইম ভিডিও)

গ্লোবাল স্পাই ফ্র্যাঞ্চাইজির ভারতীয় অভিযোজনটি নভেম্বরে মুক্তি পেয়েছিল। যাতে অভিনীত করেছেন বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। তাঁদের দুর্দান্ত অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে। উচ্চ অ্যাকশন সিকোয়েন্স এবং আকর্ষক প্লটে সাজানো হয়েছে সিরিজটিকে। এই সিরিজের আন্তর্জাতিক সংস্করণে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

মামলা লিগ্যাল হ্যায় (Netflix)

আদালতের পটভূমিতে সাজানো হয়েছে এই সিরিজটি। বিচিত্র মামলা এবং হাস্যকর অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন রবি কিষানের। সিরিজটি সৃজনশীল গল্প দর্শকদের মাথা ঘুরিয়েছে, তাই তো IMDb-এর বিচারে সিরিজটি বছরের সেরা ওয়েবসিরিজ হয়ে উঠেছে।

তাজা খবর (ডিজনি+ হটস্টার)

সিরিজে ভুবন বম হাস্যরসপূর্ণ অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে। এ বছর ভারতীয় ওয়েব কন্টেন্টে এর সংযোজন ইতিহাস তৈরি করেছে। এটি লিখেছেন আব্বাস দালাল এবং হুসেন দালাল এবং পরিচালনা করেছেন হিমাঙ্ক গৌর। এতে অভিনয় করেছেন ভুবন বম, শ্রিয়া পিলগাঁওকর, জেডি চক্রবর্তী, দেবেন ভোজানি, প্রথমেশ পরব, নিত্য মাথুর এবং শিল্পা শুক্লা। এটি ২০২৪ সালের এপ্রিলে মুক্তি পেয়েছে।

মার্ডার ইন মাহিম (JioCinema)

মাহিমে খুন একজন পুলিশ অফিসারের জীবন অবলম্বনে তৈরি। মুম্বাইয়ের একজন পুলিশ অফিসার, যিনি এলজিবিটিকিউ সম্প্রদায়ের যুবকদের হত্যার তদন্ত করছেন। মার্ডার ইন মাহিম হল মুস্তাফা নিমুচওয়ালা, উদয় সিং পাওয়ারের লেখা এবং রাজ আচার্য পরিচালিত JioCinema-এর একটি জনপ্রিয় ওয়েবসিরাজ। এতে অভিনয় করেছেন বিজয় রাজ , আশুতোষ রানা, শিবানী রঘুবংশী এবং শিবাজি সাটাম। এটি ২০২৪ সালের ১০ মে মুক্তি পেয়েছে।

শেখর হোম (JioCinema)

শেখর হোম হল একটি ক্রাইম ড্রামা। অনিরুদ্ধ গুহ এবং সৃজিত মুখোপাধ্যায় দ্বারা নির্মিত। এটি শার্লক হোমসের গল্পের একটি রূপান্তর, সিরিজটি বিবিসি স্টুডিওস প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এতে অভিনয় করেছেন কে কে মেনন, রণবীর শোরে, রসিকা দুগ্গল, কীর্তি কুলহারি এবং দিব্যেন্দু ভট্টাচার্য। সিরিজটি গত ১৪ আগস্ট JioCinema-তে প্রিমিয়ার হয়েছে।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো (Netflix)

কপিল শর্মার আইকনিক দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো (Netflix) এ বছর থেকেই শুরু হয়েছে নেটফ্লিক্সে। যে শোয়ের জন্যে অপেক্ষা করেন ভক্তরা। এ বছর থেকে অনলাইনে স্ট্রিমিং হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে