শাশুড়ি-বউমার মিল হতেই সেরার সেরা মুকুট উঠল শিমূলের মাথায়

এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থান দখলে রাখল ফুলকি ও নিম ফুলের মধু। রোহন-অঙ্গনার ‘তুমি আশে পাশে থাকলে’ শুরুতেই ছক্কা হাঁকাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্য কখন যে কিভাবে ঘুরতে পারে, তা কে বলতে পারে, তাই না! হ্যাঁ, যেমনটা হল শিমূলের। শাশুড়ি-বউমার মিল হতেই ভাগ্যবদল ‘কার কাছে কই মনের কথা’র। জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়াকে হারিয়ে প্রথম বার বেঙ্গল টপারের মুকূট উঠল ‘শিমুল’ তথা মানালির মাথায়। পাড়ার বৌদের এমন সুন্দর কেমিস্ট্রি, একেবারে চেটেপুটে উপভোগ করছেন দর্শক। তার ফলেই টিআরপিতে প্রথম আসন হাঁকালেন শিমূলরা। কিন্তু নম্বর সামান্য বাড়লেও সিংহাসন হারাল অনুরাগের ছোঁয়া। মিশকার গর্ভে সূর্যর সন্তানকে মেনে নিতে পারছে না দর্শক, এমনটাই ইঙ্গিত! চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে খুশিতে একেবারে ডগমগ ‘কার কাছে কই মনের কথা’র ভক্তদের। অন্যদিকে খানিকটা ধাক্কা খেল জগদ্ধাত্রী পরিবারে। এক নম্বর থেকে নেমে সোজা তিনে চলে গেল ব্লুজ প্রোডাকশনের এই মেগা। এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থান দখলে রাখল ফুলকি ও নিম ফুলের মধু। রোহন-অঙ্গনার ‘তুমি আশে পাশে থাকলে’ শুরুতেই ছক্কা হাঁকাল। দেব-পারোর রোম্যান্সে বুঁদ দর্শক, তা প্রমাণ পেল টিআরপিতে। 

এক নজরে সেরা ১০-এর তালিকা

প্রথম- কার কাছে কই মনের কথা (৭.৭) (জি বাংলা) 

দ্বিতীয়- ফুলকি / নিম ফুলের মধু (৭.৬) (জি বাংলা) 

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩) (জি বাংলা) 

চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২) (স্টার জলসা) 

পঞ্চম- লাভ বিয়ে আজকাল (৬.৪) (স্টার জলসা) 

ষষ্ঠ- রাঙা বউ (৬.৩)(জি বাংলা) 

সপ্তম- ইচ্ছে পুতুল (জি বাংলা)/জল থই থই ভালোবাসা/হরগৌরী পাইস হোটেল (৬.২) (স্টার জলসা) 

অষ্টম- সন্ধ্যাতারা (৬.১) (স্টার জলসা) 

নবম- তুঁতে (৬.০) (স্টার জলসা) 

দশম- তোমাদের রাণী /বাংলা মিডিয়াম (৫.৭) (স্টার জলসা) 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…