জানেন কী, আমির খানের বড় ভক্ত তুর্কি তারকা বুরাক ডেনিজ?

ভারতীয় চলচ্চিত্রের মধ্যে তিনি আমির খানের পিকে এবং 3 ইডিয়টস দেখেছেন। আমির খানের বড় ভক্ত অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল মুম্বইয়ে এসেছেন তুর্কি তারকা বুরাক ডেনিজ (Burak Deniz)। তাঁর আগমনে মুম্বই শহর যেন আরও রঙিন হয়ে উঠেছিল। সাদা পোশাকে তুর্কি অভিনেতাকে দেখে আনন্দে আটখানা হয়ে ওঠেন সেই অনুষ্ঠানের উপস্থিত দর্শক। আসলে শাহমরান তারকা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত FICCI ফ্রেমের ২৩ তম সংস্করণে অংশ নিতেই শহরে এসেছিলেন তুর্কি সুপারস্টার। তাঁর কমনীয় ব্যক্তিত্ব মুগ্ধ করেছে সকলকে। আর তুর্কি অভিনেতাকে ভারতে পেয়েই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন নায়ক। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং তাঁর প্রিয় নায়ক আমির খানের সম্পর্কে একাধিক কথা বলেছেন।

১ দিনের জন্যে মুম্বইয়ে এসেছেন তিনি। তাই মুম্বই দেখার সৌভাগ্য হয়নি তাঁর। ভারতীয় চলচ্চিত্রের মধ্যে তিনি আমির খানের পিকে এবং 3 ইডিয়টস দেখেছেন। আমির খানের বড় ভক্ত অভিনেতা। বুরাকের কথায়, আমির খান বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা! তাঁর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে তাঁর। সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠার বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি সত্যই আগে ভাবিনি এরকম অভিনেতা হব, কেউ এই ধরনের খ্যাতি আশা করতে পারে না এবং এটি ভবিষ্যদ্বাণীও করা সম্ভব নয়। আমি বলতে পারি যে আমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছেছি।’

হিন্দি ছবিতে অভিনয়ের বিষয়ে তুর্কি অভিনেতা বলেন, ‘কেন না? অবশ্যই একদিন হবে। আমাকে প্রথমে হিন্দি শিখতে হবে এবং কীভাবে গান গাইতে হবে এবং নাচতে হবে সেগুলি শিখতে হবে।’ হলিউডে অভিনয় করা নিয়ে অভিনেতা বলেন,’ এখন আমি হলিউড-বলিউড কিছু নিয়ে ভাবছি না শুধু আমি যেখানেই আছি সেখানেই থাকতে চাই।’ 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে