তদন্তে ত্রুটি! ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অভিনেতা আশিস কাপুর

অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘সরস্বতীচন্দ্রা’ খ্যাত অভিনেতা। অগস্টে অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন একজন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ধর্ষণের অভিযোগে ধৃত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘সরস্বতীচন্দ্রা’ খ্যাত অভিনেতা। অগস্টে অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন একজন মহিলা। যিনি বলেন, দিল্লিতে একটি হাউস পার্টিতে তাঁকে ধর্ষণ করেছেন অভিনেতা। এরপর মহিলার অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর অভিনেতাকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথমে দিল্লির এইমসে পুরুষত্বের পরীক্ষা করানো হয়। মেডিকেল পরীক্ষা শেষে তাঁকে তিস হাজারি আদালতে হাজির করানো হয়। দু’তরফের সওয়াল জবাব শেষে বিচারক ধৃত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অবশেষে ‘দেখা এক খোয়াব’, ‘অগ্নিপরীক্ষা’-খ্যাত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিন পেলেন। একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার, ১০ সেপ্টেম্বরে দিল্লির তিস হাজারি আদালত আশিসকে জামিন দিয়েছে। তবে অভিনেতাকে কিছু শর্ত মেনে চলতে হবে। জামিন মঞ্জুর করার সময়, অতিরিক্ত দায়রা বিচারক ভূপিন্দর সিংহ জানিয়েছেন, ‘দীর্ঘ পর্যবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে আদালতের নজরে আনা তথ্য এবং পরিস্থিতি বিচার করে অভিযুক্তকে জামিন দেওয়া হচ্ছে। ‘অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও’ ও অভিযোগকারিণীর বয়ানের ভিন্নতা রয়েছে। তাই অভিনেতাকে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।’ তবে পুলিশ আশিসের জন্য পাঁচ দিনের পিসি রিমান্ড চেয়েছিল, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট তাদের মাত্র চারদিনের অনুমতি দিয়েছিলেন। কিন্তু তিন দিনের মধ্যে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত জানিয়েছে, তদন্তে ত্রুটি রয়েছে। পিসি রিমান্ডে নেওয়া সত্ত্বেও, অভিনেতার মোবাইল ফোন উদ্ধারের জন্য কোনও আন্তরিক প্রচেষ্টা করা হয়নি। আইন অনুসারে কোনও তল্লাশি চালানো হয়নি।’ যদিও শর্তসাপেক্ষে আশিসকে জামিন দেওয়া হয়েছে। অভিনেতাকে ১ লক্ষ টাকার জামিন বন্ডে স্বাক্ষর করতে বলা হয়েছে। তাকে সর্বদা তার মোবাইল ফোনটি লোকেশন সার্ভিস চালু রাখতে বলা হয়েছে। আশিস এখনও মামলা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখে আশিসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ‘ইনস্টাগ্রামের দৌলতেই ছোট পর্দার অভিনেতা আশিস কাপুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ঘনিষ্ঠতার চেহারা নেয়। আশিস কাপুরের বন্ধুর এক পার্টিতে তাঁকে নেমতন্ন করা হয়েছিল। সরল মনেই সেখানে গিয়েছিলেন কিন্তু পার্টির পরেই ভয়াবহ অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়েছে আশিস ও তার বন্ধু আচমকাই তাঁর উপরে চড়াও হন। জোর করে ধর্ষণ করা হয়। আশিসকে ওই ন্যক্কারজনক কাজে একজন মহিলাও সহযোগিতা করেন।’ প্রথমে একাধিক লোকের দ্বারা ধর্ষিতা হওয়ার কথা জানালেও পরে নির্যাতিতা জানান, শুধু আশিসই তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে দিল্লি পুলিশ। ওই দিন পার্টিতে থাকা অতিথিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, নির্যাতিতার অভিযোগের সত্যতা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পার্টি চলাকালীনই আশিস কাপুর ও নির্যাতিতা একটি ওয়াশ রুমে ঢুকছেন। বেশ খানিকক্ষণ বাদে দুজনে না বের হওয়ায় বাকিরা ওয়াশ রুমের দরজা ধাক্কাতে থাকেন। খানিকবাদে অসংলগ্ন অবস্থায় দুজনে বেরিয়ে আসেন। এর পরেই আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবং অভিনেতাকে গ্রেফতার করা হয়।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়