Loading live market data...
Loading active stocks...
Connecting...

একই দিনে জোড়া খবর, প্রকাশ্যে ‘হাউসফুল 5’-এর দিনক্ষণ, ফিরছে ‘3 ইডিয়টস পার্ট 2’

হাউসফুল পরবর্তী কিস্তি মুক্তি পেতে প্রস্তুত, এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি ভারতীয় প্রথম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হিসাবে ৫ টি করে কিস্তি সম্পূর্ণ করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ফ্লপ। তবুও তাঁকে দমনোর সাধ্য কারুর নেই। প্রকাশ্যে এলো বলিউড খিলাড়ি কুমার অভিনীত ব্লকবাস্টার সিরিজ ‘হাউসফুল’ -এর পঞ্চম সংস্করণের দিনক্ষণ। এদিন অভিনেতা অক্ষয় কুমার ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, আগামী বছর দিওয়ালি তে মুক্তি পাচ্ছে ‘হাউসফুল 5’। সুতরাং ২০২৪ সালের দীপাবলি উদযাপনটি আরও চারগুণ জমতে চলেছে। হাউসফুল পরবর্তী কিস্তি মুক্তি পেতে প্রস্তুত, এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি ভারতীয় প্রথম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হিসাবে ৫ টি করে কিস্তি সম্পূর্ণ করতে চলেছে। অক্ষয় কুমার এদিন টুইটারে গিয়ে হাউসফুল ৫-এর একটি পোস্টার করে ভক্তদের মধ্যে প্রত্যাশার তরঙ্গ তৈরি করলেন। তরুণ মনসুখানি পরিচালিত, হাউসফুল 5-এ অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের সঙ্গে যোগ দিচ্ছেন আরও একাধিক কলাকুশলী।

হাউসফুলের প্রথম সংস্করণে অভিনয় করেছেন, অক্ষয় এবং রিতেশ, অর্জুন রামপাল, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন, জিয়া খান, বোমান ইরানি এবং চাঙ্কি পান্ডে। হাউসফুল 2 (2012)তে অভিনয় করেছেন, জন আব্রাহাম, আসিন, জ্যাকলিন ফার্নান্দেজ এবং প্রয়াত ঋষি কাপুর। হাউসফুল 3 (2016) স্টারকাস্টে ছিলেন, অভিষেক বচ্চন, জ্যাকলিন, নার্গিস ফাখরি এবং লিসা হেডন। হাউসফুল 4 (2019) তে অভিনয় করেন, ববি দেওল, কৃতি স্যানন, পূজা হেগড়ে এবং কৃতি খারবান্দা। তবে এবার কে কে যোগ দিচ্ছেন ছবিতে তা জানা যায়নি। অক্ষয় কুমার কে পরবর্তীতে দেখা যাবে, সোনাক্ষী সিনহা এবং টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়া ছোট মিয়াঁ’ তে। এছাড়াও আগামী ১১ অগস্ট অক্ষয়ের ওহ মাই গড-এর দ্বিতীয় কিস্তি মুক্তি পাচ্ছে। তিনি সুররাই পোত্রুর হিন্দি রিমেকে রাধিকা মদনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।এছাড়াও, হেরা ফেরি 3-তেও সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের সঙ্গে পুনরায় একত্রিত হতে চলেছেন তিনি।

‘3 Idiots’-এর একটি বড়সড় আপডেট

এদিকে এদিন প্রকাশ্যে এলো আমির খান অভিনীত ব্লকবাস্টার ‘3 Idiots’-এর একটি বড়সড় আপডেট। শরমন যোশীর নতুন কাজ তথা ওয়েব সিরিজ ‘কাফাস’ সদ্যই মুক্তি পেয়েছে। আপাতত এই নতুন কাজ নিয়েই তিনি ব্যস্ত। তার মধ্যেই ‘3 Idiots’ নিয়ে একটি আভাস দিলেন শরমন। ২০০৯ সালের এই ছবিতে উঠে এসেছিল ফারহান, র‍্যাঞ্চো, রাজু, তিন বন্ধুত্বের কথা। তিনের দুষ্টুমি, একে অন্যের জন্য নিবেদিত প্রাণ মন কেড়েছিল ভক্তদের। একেবারে আদর্শ বন্ধু যাকে বলে। এবার সেই সুপারহিট ছবির সিক্যুয়েল বোধহয় ফিরতে চলেছে। বহুদিন ধরেই ছবির সিক্যুয়াল নিয়ে একটা জল্পনা কল্পনা চলছিলই। সম্প্রতি ছবির বিষয়ে একটি ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে রাজু ওরফে শরমন বলেন, এই ছবির সিক্যুয়েলের একটা প্ল্যান তো আছেই। পরিচালক রাজকুমার হিরানি আপাতত শেষ নির্বাচিত হওয়া স্টোরি লাইন নিয়ে কাজ করছেন। কিন্তু গল্পটি একটি জায়গায় আটকে গিয়েছে। সেটি জট ছাড়ানোর চেষ্টা করছেন। দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই। হয়তো আগামীতে এই ছবির সিক্যুয়েল আসবে।

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ