গোয়া চলচিত্র উৎসবে নির্বাচিত দুটি বাংলা ছবি

Share:

নিজের প্রতিনিধি, কলকাতাঃ শীতকাল মানেই ক্রিসমাস নিউ ইয়ারের পাশাপাশি শীতের মিঠে রোদ গায়ে মেখে বিভিন্ন মেলায় যাওয়া। আর সেই মেলা যদি হয় আন্তর্জাতিক বই মেলা বা চলচ্চিত্র উৎসব তাহলে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ। এবার হল গোয়া চলচ্চিত্র উৎসবের ঘোষণা। সেই সঙ্গে ঘোষিত হল গোয়া চলচ্চিত্র (Goa film festival) উৎসবের স্থান পাওয়া সিনেমার নাম। বাংলা থেকে নির্বাচিত হয়েছে দুটি ছবি (Bengali film)।

৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে এ বার মোট ২৫টি কাহিনিচিত্র বা ফিচার ও ২০টি প্রামাণ্যচিত্র বা নন ফিচারকে নির্বাচিত করেছে উৎসব কর্তৃপক্ষ। ফিচার বিভাগে নির্বাচিত হওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে একমাত্র ছবি হিসাবে স্থান পেয়েছে মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র ‘মহানন্দা’। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই বিভাগে ‘মহানন্দা’ ছাড়াও স্থান পেয়েছে তামিল ছবি ‘জয় ভীম’,  এবং দুটি হিন্দি ছবি ‘মেজর’,  ও ‘সিয়া’। অন্য দিকে মূলধারার ছবির বিভাগে জায়গা পেয়েছে ৫টি ছবি যার মধ্যে বাংলা থেকে একমাত্র ছবি হিসেবে নির্বাচিত হয়েছে দেব অভিনীত ‘টনিক’। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। উৎসবে মূলধারার ছবির বিভাগে ‘টনিক’ ছাড়াও স্তান পেয়েছে সাম্প্রতিক অতীতে ভারতীয় সিনেমায় অন্যতম সেরা দুই ছবি এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। 

এই বছর বাংলা নববর্ষে মুক্তি পেয়েছিল মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র ‘মহানন্দা’। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। গোয়া চলচিত্র উৎসবে ছবিটির নির্বাচিত হওয়ার প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদসংস্থাকে পরিচালক জানিয়েছেন ‘‘আমার জন্য তথা বাংলা ছবির জন্য এটা সত্যিই গর্বের দিন। ভারতীয় প্যানোরমায় এই প্রথম নিজের ছবি নির্বাচিত হওয়াটাও আমার কাছে পরিচালক হিসাবে এখনও পর্যন্ত সব থেকে বড় প্রাপ্তি”।

অন্যদিকে ‘টনিকে’র নির্বাচন প্রসঙ্গে ছবির পরিচালক তথা অভিনেতা দেব বেসরকারি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘অরিন্দম শীলের ফোনেই আমার ঘুম ভাঙল। আমি বাক্‌রুদ্ধ। তিনশো চুয়ান্নটা ছবির মধ্যে ‘মহানন্দা’ আর ‘টনিক’ দু’টো ছবি নির্বাচিত! ‘টনিক’ আবার বাণিজ্যিক ছবির বিভাগে। যে বিভাগে ‘আরআরআর’-এর মতো ছবি আছে, রাজামৌলি স্যারের কাজ আছে যে বিভাগে! অরিন্দমদার ছবি ‘মহানন্দা’-ও নির্বাচিত। বাংলা ছবি যে এগিয়ে যাচ্ছে, এটাই তো তার প্রমাণ। আমি খুব খুশি। ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, ভেবে ভাল লাগছে”।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা