আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রণবীর এবং আলিয়া’র নামেই হল তাঁদের নাম, কারা তারা? বিয়েতে উপহার

নিজস্ব প্রতিনিধি: এখন বি-টাউনে শুধু একটাই গল্প নিয়ে চর্চা, তা হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে।গত ১৪ তারিখ শুভবিবাহ সম্পন্ন হয়েছে, রালিয়া জুটির। আলিয়া এখন মিস ভাট থেকে মিসেস কাপুর। রণবীর-আলিয়ার প্রেমের ম্যাজিকে যেন গোটা দেশ এখনও বুঁদ। সোশ্যাল মিডিয়ায় এখনও এই দম্পতির ছবিতে ছবিতে ছয়লাপ। ১৪ এপ্রিল রনবীরের বাড়ি বাস্তুতেই কার্যত বিবাহ সেরেছেন তাঁরা।

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই গাঁটছড়া বেঁধেছেন রনবীর-আলিয়া। বলিউডের এহেন পাওয়ারফুল জুটির পাঁচবছরের প্রেমকাহিনীর অবশেষে পরিণতি হল। রনবীর-আলিয়ার বিয়ে নিয়ে গোটা দেশের মানুষের উত্তেজনার শেষ ছিল না। ইতিমধ্যেই কলকাতাতেও রনবীর-আলিয়ার প্রতীকী বানিয়ে তাঁদের বিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটি।

সেই বিয়েও এক্কেবারে ধুমধাম করে পালন করেছেন তাঁরা। এটাই হয়তো টলিউডের দেওয়া সেরা উপহার ছিল রালিয়া জুটির জন্যে। তবে এবার আরও একটি আকর্ষণীয় বিষয় ঘটল। রনবীর-আলিয়ার বিয়ের উপহার হিসাবে, এবার প্রাণী কল্যাণ এনজিও-এর পক্ষ থেকে দুটি অবিচ্ছেদ্য সাদা ঘোড়ার নাম দেওয়া হল ‘রণবীর এবং আলিয়া’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই এনজিও তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে সম্প্রতি এই পোস্টটি করে লিখেছেন, “এই ঘোড়াদুটিকে যখন খুঁজে পাওয়া গিয়েছিল, তখন তারা ভয়ানক অবস্থায় ছিল। তাদের শরীরে একাধিক ক্ষত ছিল, এতটাই অপুষ্টিতে ভুগছিল যে তাদের পাঁজর এবং নিতম্বের হাড়গুলি বেরিয়ে গিয়েছিল। এই ঘোড়াদুটিকে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এমনকি ঘোড়াদুটির চারটি পা বেদনাদায়ক ফোলা ছিল এবং অস্টিওআর্থারাইটিসে ভুগছিল তারা। তবে উভয় ঘোড়াই এখন পশু সুরক্ষিত আমাদের কাছে, তাদেরকে পুষ্টিকর খাবারের পাশাপাশি চিকিৎসাও দেওয়া হচ্ছে। এমনকি এই ঘোড়া দুটি একে অপরের কাছছাড়া হয়না।” তাই এই ঘোড়া দুটির নাম আলিয়া-রনবীর রাখা হয়েছে। এই পোস্টটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে পূজা ভাট জানিয়েছেন, ‘এটি একেবারেই আশ্চর্যজনক!’ তারপরে একটি হার্ট ইমোজি দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Pooja B (@poojab1972)

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ