সত্যিই সংসার ভাঙছে উদয়-অনামিকার? বড়দিনে খুশির খবর দিলেন পর্দার রায়ান

২০২৩ সালে তাঁরা সকলের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেন। অথচ তাঁদের সম্পর্কের কথা কেউ জানতেই পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড হোক বা বলিউড, তারকাদের সম্পর্কের উত্থান-পতন লেগেই রয়েছে। আর সেটা তাঁদের সম্পর্ক গড়া হোক না ভাঙা, সবটাই মুচমুচে গসিপ সোশ্যাল মিডিয়ার। আবার কখনও কখনও ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াও লাগে। টলিউডে এরকম অনেক উদাহরণ আছে। কয়েকদিন ধরেই শিরোনামে আছে অভিনেতা উদয় প্রতাপ সিংহ এবং অনামিকা চক্রবর্তীর বিচ্ছেদের। ২০২৩ সালে তাঁরা সকলের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেন। অথচ তাঁদের সম্পর্কের কথা কেউ জানতেই পারেনি। কিন্তু দুই বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।

স্টুডিও পাড়ার ফিসফাস, তুমুল অশান্তি বেঁধেছে উদয়-অনামিকার সংসারে। এই নিয়ে চর্চার পর চর্চা। অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে উদয়ের সমস্ত ছবি ডিলিট করতেই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও উদয়ের সমাজমাধ্যমে অনামাকার সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। গুঞ্জন, উদয়ের সাফল্য মেনে নিতে পারছেন না অনামিকা, সেই কারণেই তুমুল অশান্তির জেরে তাঁদের দাম্পত্যে চির ধরেছে। কিন্তু এতদিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ‘পরিণীতা’ নায়ক উদয়। অবশেষে মুখ খুললেন উদয়। বড়দিনে অনামিকার সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সব জল্পনা ওড়ালেন তিনি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

সুতরাং আলাদাভাবে কিছু না বললেও, এই ছবিই বুঝিয়ে দিল তাঁদের সম্পর্ক একদম ঠিক ঠাক আছে। কোনও ডিভোর্স হচ্ছে না। আর এই জুটিকে ফের একসঙ্গে দেখে দারুণ খুশি অনুগামীরা। কমেন্টবক্সে ভালোবাসা- শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁরা। ২০২৩ সালের জুন মাসে প্রায় আড়াই বছর প্রেমের পর বিয়ে করেন তাঁরা। বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করছেন উদয় প্রতাপ সিং। এর আগে ‘কী করে বলব তোমায়’, ‘মিঠাই’,’নিম ফুলের মধু’ মেগাতে তাঁকে দেখেছেন সকলে। অন্যদিকে অনামিকা ‘এখানে আকাশ নীল’, ‘উড়ন তুবড়ি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘লালকুঠি’, ‘ফাগুনের মোহনা’-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এছাড়াও তাঁকে কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের