‘ওঁরা আমার জন্যে পাগল, তাই খুশি করতে হয়’, তরুণীর ঠোঁটে চুম্বন-বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ণ

আমি, গত ৪৬ বছর ধরে বলিউডে কাজ করছি। আমার ইমেজ এমন নয় যে, আমি ভক্তদের কোনদিন জোর করে চুমু খেয়েছি। বরং ভক্তরাই আমাকে ভালোবাসা দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের একটি ভিডিও হচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই উদিত নারায়ণের সমালোচনা করেছেন। অনেকেই দাবি করেছেন, প্রখ্যাত গায়কের ভদ্র আচরণের আড়ালে ছদ্মবেশী নোংরা রূপটা এখন প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় উদিত নারায়ণের গোটা ৪০ বছরের কেরিয়ার প্রশ্নের মুখে? আসলে ভিডিওতে দেখা গিয়েছে, উদিত নারায়ণ সম্প্রতি একটি লাইভ শোতে তাঁর আইকনিক গান ‘টিপ টিপ বরসা পানি’ গাইতে গাইতে একটি মহিলা ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বসলেন। অনেক মহিলা ভক্ত গায়কের সঙ্গে সেলফি তোলার জন্যে মঞ্চের কাছে চলে যান। গাইতে গাইতে তাঁদের সঙ্গে সেলফি তোলেন গায়ক। এরপর মহিলা ভক্তদের গালে চুমু দিলেন উদিত নারায়ণ। এবং সর্বশেষ একজন মহিলা ভক্তের ঠোঁটে চুমু খেলেন উদিত নারায়ণ। যাতে অবাক হয়ে গিয়েছেন ওই মহিলা ভক্তটি।

গায়কের এমন অশালীন আচরণে দেখে ক্ষুব্ধ ভক্তরা। গায়কের এই আচরণের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। বিতর্ক চরমে উঠতেই মুখ খুললেন উদিত নারায়ণ। একটি সংবাদমাধ্যমকে প্রখ্যাত গায়ক জানিয়েছেন, ‘আমি, গত ৪৬ বছর ধরে বলিউডে কাজ করছি। আমার ইমেজ এমন নয় যে, আমি ভক্তদের কোনদিন জোর করে চুমু খেয়েছি। বরং ভক্তরাই আমাকে ভালোবাসা দেয়। আমি সবসময় মঞ্চে ভক্তদের সামনে মাথা নত করি। কিন্তু সম্প্রতি আমাকে কেন্দ্র করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে আমি ক্ষুব্ধ। আমি জানিনা আমি আমার আগের মতো ইমেজ আর ফিরে পাব কিনা। ভক্তরা আমার জন্যে পাগল। কিন্তু আমি সভ্য মানুষ।’

 

তিনি আরও বলেন, ‘আমার প্রতি ভক্তদের এমন ভালোবাসা দেখে কিছু লোক প্রতিহিংসায় মেতেছেন। এবং আমার বিরুদ্ধে এমন রটিয়ে বেড়াচ্ছে। ভক্তরা ভালবেসে কেউ আমার সঙ্গে হাত মেলাতে চান। আবার কেউ আমার চুমু এঁকে দেন। এ সবটাই ভক্তদের পাগলামি। আসলে আমার পরিবার কখনই কোনও বিতর্কে জড়াননি। কিন্তু সবাই চায় আমাদের পরিবার বিতর্কের মুখে পড়ুক। তাই এমনটা রটানো হচ্ছে। আমি যখন মঞ্চে গান করি, তখন ভক্তদের মধ্যে অনেক উন্মাদনা থাকে। আমি চাই ভক্তরা খুশি হোক। তাই আমি তাঁদের খুশি করার নানা চেষ্টা করি। নয়তো আমি ব্যর্থ। মঞ্চে অনুষ্ঠানের বাইরে আমার দেহরক্ষীরাও থাকে। তাঁদের মধ্যে ভক্তরা আমার সঙ্গে দেখা করার সুযোগ খোঁজেন, তাই আমার উচিত তাদের সঙ্গে দেখা করার। এতে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়।’ এত কথা বললেও এখানে কিন্তু ভক্তকে অশ্লীলভাবে চুমু খাওয়ার বিষয়টি মোটেও অস্বীকার করলেন না গায়ক।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর