গানে গানে হারালেন বিটিএস-ব্ল্যাকপিঙ্ককে, ইউটিউবের সর্বাধিক স্ট্রিমিং গায়িকা অলকা ইয়াগনিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ঘোষিত হয়েছিল, জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের গানের শ্রোতা সংখ্যা ইউটিউবে সবথেকে বেশি। নব্বই দশকে বলিউডের অন্যতম খ্যাতনামা প্লেব্যাক গায়িকা হলেন অলকা। যার কন্ঠে রয়েছে একাধিক মাইলস্টোন সৃষ্টিকারী গান। হিন্দি, বাংলা মিলিয়ে প্রায় কয়েক শো গানের ডালি উপহার দিয়েছেন অলকা দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে।গতবছরই খবরে এসেছিল যে, বিশ্বব্যাপী ইউটিউবে বেশি স্ট্রিমিং হয় প্লেব্যাক গায়িকা অলকার গানগুলি। এবার প্রকাশ্যে এল আরও একটি চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, জনপ্রিয়তার দিক থেকে বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড BTS ARMY-কেও ছাপিয়ে গিয়েছেন অলকা ইয়াগনিক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, অলকা ইয়াগনিকের গান ২০২২ সালে ১৫.৩ বিলিয়ন ইউটিউব স্ট্রিমিং অর্জন করেছে। যা প্রতিদিন গড়ে হয় ৪২ মিলিয়ন। বর্তমানে অলকা ইয়াগনিক ইউটিউব-এর ২০২২ গ্লোবাল র‍্যাঙ্কিং-এ প্রথম স্থানে রয়েছেন। ব্যাড বানির (পুয়ের্তো রিকো) থেকে এগিয়ে রয়েছেন ভারতীয় গায়িকা। তিনি ১৪.৭ বিলিয়ন স্ট্রিম অর্জন করে দ্বিতীয়স্থানে রয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আরও জানা গিয়েছে যে, ইয়াগনিক, বিগত তিন বছর ধরে ইউটিউবের সবচেয়ে বেশি স্ট্রিম করা সঙ্গীতশিল্পী। ২০২১ সালে তিনি ১৭.৭ বিলিয়ন স্ট্রিম এবং ২০২০ সালে ১৬.৬ বিলিয়ন স্ট্রিম অর্জন করেছিলেন। ইউটিউবের বিশ্বব্যাপী স্ট্রিমিং অনুযায়ী, শীর্ষ পাঁচ তালিকায় আরও রয়েছেন, উদিত নারায়ণ ১০.৮ বিলিয়ন, অরিজিত ১০.৭ বিলিয়ন এবং কুমার শানু ৯.০৯ বিলিয়ন। এদিকে অলকা ইয়াগনিক ৬৮৩ মিলিয়ন স্ট্রিম সহ পাকিস্তানে সবচেয়ে বেশি শোনা গায়িকা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।

কে-পপ সুপারস্টার বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক ৭.৯৫ বিলিয়ন স্ট্রিম এবং ৭.০৩ বিলিয়ন সহ শীর্ষ ১০-এ আধিপত্য বিস্তার করেছে। কিন্তু এই তালিকায় বিশ্বমানের তারকা টেলর সুইফ্ট (৪.৩৩ বিলিয়ন) এর মতো গায়িকারা ২৬ তম স্থানে রয়েছেন। ড্রেক (২.৯ বিলিয়ন) ৫০ তম স্থানে এবং দ্য উইকেন্ড (৫.৭ বিলিয়ন) ১৩ নম্বরে রয়েছে। অলকা ইয়াগনিক বিগত চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। তিনি অ্যালবাম এবং চলচ্চিত্র উভয়ের জন্য প্রায় ২০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। গানের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন। ১৯৮১ সালের লাওয়ারিস চলচ্চিত্র থেকে তাঁর গাওয়া ‘মেরে আঙ্গে মে’ -এর জন্য ৩৮ টি মনোনয়ন পেয়ে ছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের