বুক-খোলা শার্টে গুরুদ্বারে, পরিচালকের স্মরণসভায় হাসাহাসি, নিন্দার মুখে সানি-ববি

ইতিমধ্যেই ছবির প্রচারে এদিক-ওদিক যেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি তিনি গিয়েছিলেন, দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে তাদের আসন্ন ছবির জন্য আশীর্বাদ নিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সমস্ত আপডেট যেমন মূহুর্তেই সোশ্যাল মিডিয়ার পর্দায় চলে আসে। তেমনই তাঁদের নিয়ে হাসাহাসি, কটাক্ষ চলছেই, কখনও সখনও তা চরমে ওঠে। আসলে সেলিব্রিটিদের কোনও ভুলত্রুটি চোখে পড়লেই হল, তা নিয়ে শুরু হয়ে যায় ধুন্ধুমার। যেমন, সম্প্রতি দেওল পরিবারের দুই ভাইই হলেন চরম ট্রোলড। কিন্তু কেন? তবে ‘গদর ২’-এর লিডিং স্টার সানি দেওলকে নিয়ে এই প্রথম খিল্লি হয়নি। তাঁর ব্লকবাস্টার ‘গদর ২’-এর রিলিজের সময়েও কয়েকটি ভক্তের সঙ্গে তাঁর কুৎসিত আচরণ তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছিল। তবে এবার তিনি সম্পূর্ণ অন্য একটি কারণে হলেন চরম ট্রোলড। দিন দুয়েক আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা আরমান কোহলির বাবা তথা বলিউডের স্বনামধন্য পরিচালক রাজ কুমার কোহলি। যাঁর হাতে নির্মিত হয়েছে বলিউডের একাধিক ব্লকবাস্টার। শনিবার রাজ কুমার কোহলি পৃথিবীকে বিদায় জানিয়েছেন। তার মৃত্যুর একদিন পর রবিবার চলচ্চিত্র নির্মাতার জন্য প্রার্থনা সভার একটি আয়োজন করা হয়। যেখানে অংশ নিয়েছিলেন, বলিউডের অনেক তারকা। গদর অভিনেতা সানি দেওলও এই শোক সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তার একটি কাজ মোটেও ভাল লাগেনি নেটি নাগরিকদের। সেই কারণে চরম ট্রোলড হলেন অভিনেতা। সানি দেওলের সঙ্গে, বিন্দু দারা সিং এবং সমস্ত তারকারা রাজ কুমার কোহলির প্রার্থনা সভায় অংশ নিয়েছিলেন।

এই প্রার্থনা সভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে ধুন্ধুমার। কারণ ভিডিওতে দেখা গিয়েছে, সানি দেওল রাজকুমার কোহলির শোকসভা থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। কারও প্রার্থনা সভায় সানির এভাবে হাসা ব্যবহারকারীরা পছন্দ করেননি এবং তারা তাকে তীব্রভাবে ট্রোল করছেন। সানির তীব্র সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- কত ভুয়া মানুষ আছে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- এই লোকেরা যখন মারা যায় তখন খুব হাসে। আরেক ব্যবহারকারী লিখেছেন- সানি দেওল স্যার ভুলে গেছেন যে তিনি কারো মৃত্যুতে এসেছেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- তারা সবাই হাসছে যেন তারা কারও পার্টিতে এসেছে।

একইভাবে অনেক ব্যবহারকারী মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী, ভিডিওতে শুধু সানিই নয় পিছনে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকেও হাসতে দেখা গিয়েছিল। এদিকে সানির ভাই ববি দেওলও সম্প্রতি ট্রোলড হয়েছেন। ববিকে খুব শীঘ্রই দেখ যাবে Animal ছবিতে। যা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। সেখানে ববিকে একটি দুর্দান্ত প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির প্রচারে এদিক-ওদিক যেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি তিনি গিয়েছিলেন, দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারে তাদের আসন্ন ছবির জন্য আশীর্বাদ নিতে। কিন্তু, ধর্মীয় স্থানে তাঁর পোশাক এবং হাবভাব মোটেও ভালো লাগেনি দর্শকদের। তিনি শার্টের বোতাম খুলে মন্দিরে রীতিমতো ফ্যাশন দেখিয়েছেন। তাই নেটিজেনরা গুরুদ্বারে যাওয়ার জন্য ববিকে বেছে নেওয়া পোশাকের জন্য নিন্দা করেছেন। এদিকে সানি দেওলকে শেষ দেখা গিয়েছিল গদর 2-এ। এই ছবিটি 12 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা ছিল। ছবিটি বক্স অফিসে 500 কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি