‘গল্প হলেও সত্যি’, জন্মদিনে অচেনা রবি ঘোষ

তিনি রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার কিন্তু বাংলার  দর্শককুলের কাছে তিনি রবি ঘোষ। বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিনি রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার কিন্তু বাংলার  দর্শককুলের কাছে তিনি রবি ঘোষ। বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা। যার আজ ৯০ তম জন্মদিন। গোটা আপামর দর্শক তাঁকে দেখেছেন বেশিরভাগই হাস্যরসাত্মক অভিনেতা হিসাবে। কিন্তু তাছাড়াও মঞ্চ ও ছোটপর্দায় তিনি সমান ভাবে কাজ করেছিলেন।

যে অভিনয়ের জন্য আজকাল সুঠাম চেহারার প্রয়োজন হয় সে চেহারার অধিকারি তিনি একেবারেই ছিলেন না। বেঁটেখাটো চেহারার শ্যামলা গায়ের রঙে ছেলেটি হয়ে উঠলেন এক সময় সকলের মনের মত অভিনেতা। তবে হ্যাঁ এমন চেহারা নিয়ে অভিনয়ে আসতে যখন তিনি চেয়েছেন তখন বাবা জীতেন্দ্রনাথ ঘোষ নাকি বলেছিলেন ‘অমন চেহারায় অভিনয় করতে গেলে চাকর বাকরের চরিত্র ছাড়া আর কিছু জুটবে না’। কিন্তু ভেঙে পড়েননি রবি ঘোষ। উল্টে জেদ চেপে গেল তাঁর।

শুধু তাই নয় এর পাশিপাশি চলল তাঁর নিজেকে ফিট রাখার জন্য শরীরচর্চা।  ১৯৫৩ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত কাজ করেছেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে।এরপরেই আসে বড়পর্দায় কাজ করার সুযোগ।  আসে বড় ব্রেক। উৎপল দত্ত থেকে সত্যজিত রায়, তপন সিনহা প্রত্যেকের সঙ্গে আলাপ থেকে কাজের সুযোগ সমৃদ্ধ করে তোলে রবি ঘোষকে। 

ক্যারিয়ারের শুরু তপন সিনহার ছবি ‘আহ্বান’-র একটি ছোট চরিত্রে অভিনয় দিয়ে। এরপর তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’তে আর একবার কাজের সুযোগ পান রবি ঘোষ। মজা ও কৌতূক ভরপুর এই ছবিতে এক র্বতাবহনকারী হিসাবে যেন দেখা গিয়েছিল তাঁকে। পরিবারের সবার দায়িত্ব একার ঘাড়ে তুলে নিয়ে ছবির শেষে তিনি যেন এক মেসেজ দিয়ে গিয়েছিলেন সকলকে। পরিচিতি ছড়িয়ে পড়ে তাঁর।

এরপরই আসে সেই অনবদ্য সুযোগ। সত্যজিত রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিতে বাঘার চরিত্রে অভিনয় করেন তিনি। যা তাঁর অভিনয় জীবন তো বটেই তার সঙ্গে বাংলা ছবির ক্ষেত্রে এক মাইলস্টোন হয়ে রয়েছে। যা দেখে এখনকার প্রজন্মও একি রকম আনন্দ পায়। এরপর একে একে ‘অরণ্যের দিন রাত্রি’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘গুপি বাঘা ফিরে এলো’, ‘হীরক রাজার দেশে’, ‘চারমূর্তি’ এরকম বহু অসাধারন ছবি দর্শককে উপহার দিয়ে গিয়েছেন তিনি। পেয়েছিলেন আনন্দলোক অ্যাওয়ার্ড ও কলাকার অ্যাওয়ার্ড 

শুধু অভিনয় নয় পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছিলেন রবি ঘোষ। ১৯৭৪ ও ১৯৭৬ সালে ‘নিধিরাম সর্দার’ ও সাধু যুধিষ্ঠিরের কড়চা’ নামে দুটি বাংলা সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। চরিত্রাভিনেতার কনসেপ্টে বিশ্বাসী সর্বকালের সেরা অভিনেতা চার্লি চ্যাপলিনকে আজন্ম গুরু বলে মেনে এসেছিলেন রবি। একবার সার্কাস দলেও দাক পেয়েছিলেন রবি ঘোষ। ভাগ্যিস যাননি, তাই বাংলা সিনেমা পেয়েছিল এক অসাধারণ কৌতূকাভিনেতাকে।

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের