প্রথম ২ ঘন্টায় বাংলায় ৩ কেন্দ্রে ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ

ভোটারদের দাবি, ভোট দান যাতে কম হয় তার জন্য পরিকল্পিত ভাবে ইভিএম বিভ্রাটের ছক করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে বুথে বুথে খারাপ ইভিএম পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুথে বুথে লম্বা লাইন। কিন্তু সেই লাইন এগোচ্ছে খুবই ধীর গতিতে। কোথাও কোথাও ভোট শুরু হতেই সকাল ৮টা বা সাড়ে ৮টা বেজে গিয়েছে। নেপথ্যে ইভিএম বিভ্রাট। আর তাই গত ১৯ এপ্রিল অষ্টাদশ লোকসভার(Loksabha Election 2024) প্রথম দফার নির্বাচনে বাংলার(Bengal) ৩ লোকসভা কেন্দ্রে প্রথম ২ ঘন্টায় যেখানে ৩০ শতাংশ ভোট পড়ে যেতে দেখা গিয়েছিল, এদিন তা কার্যত তার অর্ধেক রেকর্ড হল। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত বাংলার ৩ লোকসভা কেন্দ্র – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড় ভোটদানের হার(Polling Percentage) ১৫.৬৮ শতাংশ। এর মধ্যে সব চেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। সেখানে ভোটদানের হার ১৬.৪৬ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৭৪ শতাংশ। আর বালুরঘাটে ভোটদানের হার ১৪.৭৪ শতাংশ। ভোটারদের দাবি(Voters Demanding), ভোট দান যাতে কম হয় তার জন্য পরিকল্পিত ভাবে ইভিএম বিভ্রাটের(EVM Manipulation) ছক করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে বুথে বুথে খারাপ ইভিএম পাঠানো হয়েছে, যাতে দেরীতে ভোট গ্রহণ শুরু হয় আর ভোটাররা এই গরমে বিরক্ত হয়ে বাড়ি ফিরে চলে যান।

ঘটনাচক্রে ভোটারদের এই অভিযোগকে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। এই অভিযোগ যে ফেলনা নয় সেটা বেশ বোঝা যাচ্ছে কমিশনের কাছে জমা পড়া অভিযোগের জেরে। কেননা প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে আড়াইশোর মতো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৯০ শতাংশ অভিযোগই ইভিএমকে কেন্দ্র করে। তবে লক্ষ্যণীয় বিষয়, ১৯ এপ্রিল প্রথম দফার ভোটদানের দিনের মতোই এদিনও অর্থাৎ ২৬ এপ্রিল দেশের মধ্যে ভোটদানের হারে ফের অনেকটাই এগিয়ে থাকছে বাংলাই। কেননা সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের ৮৭টি লোকসভা কেন্দ্রে যেখানে গড়ে ৯.৩ শতাংশ ভোট পড়েছে সেখানে বাংলায় সেই হার ১৫ শতাংশেরও বেশি। যদিও ত্রিপুরা বাংলার থেকেও এগিয়ে আছে। কিন্তু বাংলার বুকে এই পরিসংখ্যান রীতিমত টেনশানে ফেলে দিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের। তুলনায় অনেকটাই আত্মবিশ্বাসী জোড়াফুল শিবিরের নেতারা। তাঁরা তো রীতিমতো প্রকাশ্যেই বুক ঠুকে দাবি করছেন, ইভিএমে কারচুপি করা না থাকলে এবারে কেন্দ্রের ক্ষমতার অলিন্দে পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না।

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী