ফের জনপ্রিয় টেলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ পল্লবী শর্মার পর ফের এক জনপ্রিয় টেলি অভিনেত্রীর(actress) রহস্য মৃত্যুকে(unnatural death) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ইন্দওরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় হিন্দি টেলি(Hindi television) অভিনেত্রী বৈশালীর ঝুলন্ত মৃতদেহ। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। সম্পর্কের টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। ইন্দওরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনির বাড়িতে থাকতেন অভিনেত্রী। রবিবার সকালে এই বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে ইন্দওরের তেজাজি নগর থানা এলাকার পুলিশ।

২০২১ সালের এপ্রিল মাসে দাঁতের চিকিৎসক অভিনন্দন সিং এর সঙ্গে বাগদানের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন বৈশালী অভিনন্দন কেনিয়ার বাসিন্দা বলেও জানান অভিনেত্রী কিন্তু মাসখানেক আগেই অভিনন্দন এর সঙ্গে বৈশাখী সম্পর্কে ভেঙে যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিনন্দনের সঙ্গে বাগদানের ভিডিও সহ অনান্য ছবি মুছে ফেলেন অভিনেত্রী।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের অভিনয়ের মাধ্যমে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ সাল পর্যন্ত ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকে তিনি অভিনয় করেন। এর পর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমর কা’-র মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। শেষ বার বৈশালীকে ‘রক্ষাবন্ধন’ নামক টিভি শো-তে দেখা যায়। তবে ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন বৈশালী।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে